চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুলের কাছে আবাহনীর হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ২৪, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আবাহনীর শিরোপা জয়ের পথ কঠিন করে দিলেন মোহাম্মদ আশরাফুল। আকাশী-নীলদের বিপক্ষে সুপার লিগের ম্যাচে ৪৮ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলে ৬ উইকেটের দারুণ এক জয় এনে দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

আশরাফুলের ইনিংসে দুটি ছয়ের পাশাপাশি ছিল আটটি অসাধারণ চারের মার। দর্শনীয় ইনিংস খেলার সুবাদে হয়েছেন ম্যাচসেরা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনীর দেয়া ১৭৪ রানের বড় লক্ষ্য শেখ জামাল টপকায় ৯ বল হাতে রেখে। জিয়াউর রহমানের ৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংস জয়ে বড় ভূমিকা রাখে।

নাসির হোসেন ও অধিনায়ক নুরুল হাসান সোহান ২২ বলে সমান ৩৬ রান করে আনেন।

দলীয় ১২ রানের মধ্যে সৈকত আলী (২) ও ইমরুল কায়েসের (৩) উইকেট হারিয়ে চাপে পড়েছিল শেখ জামাল। তৃতীয় উইকেটে নাসিরকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন ওপেনার আশরাফুল।

সোহানের সঙ্গে চতুর্থ উইকেট জুটিও জমে ওঠে আশরাফুলের। তাদের জুটিতে যোগ হয় ৬০ রান। শেষে জিয়ার ব্যাটিং তাণ্ডবে অনায়াসে জয় পায় শেখ জামাল।

Reneta

একটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, আরাফাত সানি, তানজীম হাসান সাকিব ও আমিনুল ইসলাম বিপ্লব।

টস জিতে ব্যাট করতে নেমে লিটন দাস ও নাঈম শেখের কল্যাণে লড়াকু পুঁজি পায় আবাহনী। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তোলে ১৭৩ রান। লিটন ৫১ বলে ৭০ রান করেন। ওপেনার নাঈমের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪২ রান।

শেখ জামালের লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি ও জিয়া নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন মোহাম্মদ এনামুল।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি আসরে সুপার লিগের চার রাউন্ড শেষে আবাহনীর পয়েন্ট ২২। এক ম্যাচ কম খেলা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবেরও সমান ২২ পয়েন্ট। সন্ধ্যার মাচে তারা জয় পেলে শিরোপার পথে অনেকটাই এগিয়ে যাবে।

ডিপিএলের শেষ রাউন্ড আগামী শনিবার। সুপার লিগের ছয় দলই মাঠে নামবে। শিরোপার লড়াই অবশ্য আবাহনী ও প্রাইম ব্যাংকের মধ্যেই। শিরোপা প্রত্যাশী দুটি দল মুখোমুখি হবে শেষ রাউন্ডে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীআশরাফুলডিপিএল-২০২১বঙ্গবন্ধু ডিপিএল-২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT