রাজধানীর বাড্ডার আলোচিত খিজির খান হত্যায় জড়িত সন্দেহে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মৌলভীপাড়া এলাকা থেকে তারেক (২৬) নামে এক যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা(ডিবি) পুলিশ।
মঙ্গলবার রাতে ঢাকা থেকে ডিবির একটি দল উপজেলার মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত যুবক জেএমবি বোমা হামলার ঘটনায় ৫ বছর আগের সাজাপ্রাপ্ত আসামী।






