চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালের কোচ হয়ে গার্দিওলাকে বিপদে ফেললেন আর্তেতা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ছিলেন ম্যানচেস্টার সিটির সহকারী কোচ। সেখান থেকে এক লাফে আর্সেনালের প্রধান কোচের দায়িত্বে মিকেল আর্তেতা। নিজের প্রধান সহকারীকে হারিয়ে ক্রান্তিকালে বিপদে পড়ে গেলেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা?

ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কঠিন সময় পার করছে ম্যানসিটি। লিগ শিরোপা ধরে রাখার মিশনে একপ্রকার ছিটকেই গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শীর্ষ দল লিভারপুলের সঙ্গে তিনে থাকা সিটির পয়েন্ট ব্যবধান ১৪। এ অবস্থায় পরিস্থিতি আরও কঠিন করে তুললেন আর্তেতা।

২০১৬ সালে আর্সেনাল থেকে অবসরে যাওয়ার পর ম্যানসিটির সহকারী কোচের দায়িত্ব পান আর্তেতা। দ্রুতই উঠে আসেন প্রধান সহকারী কোচের পদে। ম্যানসিটিতে গার্দিওলার সাফল্যের অন্যতম নেপথ্য নায়ক হলেন আর্তেতা। খেলোয়াড়দের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল আকাশচুম্বী।

আর্তেতা চলে যাওয়ায় খেলোয়াড় আর মূল কোচের সম্পর্কের মাঝে তৈরি হয়েছে বড় এক শূন্যতা। গার্দিওলা নিজেও চাচ্ছেন না দ্রুতই তা পূরণ হোক। শনিবার লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় সহকারী রোদোলফো বোরেলকে দিয়েই কাজ চালিয়ে নেবেন, ‘এই মুহূর্তে আমরা কাউকে দলে যোগ করছি না। যারা আছে তাদের নিয়েই কাজ চালিয়ে নিতে হবে।’

আর্তেতাকে নতুন জীবনের জন্য শুভ কামনা জানালেও এ মুহূর্তে যে বিপদে আছেন সেটা গার্দিওলাই ভালো জানেন। সেটি আরও বাড়তে পারে নতুন কাউকে এখনই সহকারী বানালে। কঠিন সময়ে নতুন দর্শন খেলোয়াড়দের মনোজগৎ করে তুলতে পারে আরও জটিল। গার্দিওলা আশে পাশে এমন মানুষদেরই চান যারা তার কথার সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলবে, তার ইঙ্গিত বুঝবে।

শুক্রবার উনাই এমেরির উত্তরসূরি হিসেবে দুবছরের জন্য আর্সেনালের দায়িত্ব পান তাদেরই সাবেক ফুটবলার ৩৭ বছর বয়সী আর্তেতা। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত গানারদের হয়ে ১৪৯টি ম্যাচ খেলে অবসরে যান সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালপেপ গার্দিওলামিকেল আর্তেতালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT