তার একমাত্র গোলেই লিওনেল মেসির হাতে উঠেনি বিশ্বকাপের সোনালি ট্রফি। আর্জেন্টিনাকে কাঁদানো সেই মারিও গোৎজেকে ছাড়াই রাশিয়া যাচ্ছে বিশ্বজয়ী জার্মানি। ২৭ জনের যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে, তাতে পড়েছেন গোৎজে। দল থেকে বাদ পড়েছেন লিভারপুল তারকা এমেরি কেনও।
মঙ্গলবার দল ঘোষণার দিন সুসংবাদ পেয়েছেন জার্মান কোচ জোয়াকিম লো। ২০২২ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি বাড়িয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
শেষ ১৮ মাস ধরে পড়তি ফর্ম ও বাড়তি স্বাস্থ্যের কারণে আলোচনায় ছিলেন গোৎজে। বরুশিয়া ডর্টমুন্ড তারকা এরপরও আশায় ছিলেন, হয়তো তাকে দলে রাখবেন লো। কিন্তু শেষ পর্যন্ত গোৎজের উপর ভরসা রাখেননি জার্মান কোচ।
বিশ্বকাপ দলের নেতৃত্বে থাকবেন চোটজর্জর গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। যওি গত সেপ্টেম্বরের পর থেকে চোটের কারণে মাঠের খেলায় অনুপস্থিত তিনি। দলে ফিরেছেন কখনোই বিশ্বকাপ খেলতে না পারা ডর্টমুন্ড তারকা মার্কো রিউস।
জার্মানি প্রাথমিক বিশ্বকাপ দল
গোলরক্ষক
ম্যানুয়েল নয়্যার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, বার্ন্ড লেনো, কেভিন ট্রাপ।
ডিফেন্ডার
জেরোমে বোয়াটেং, ম্যাটস হাম্মলস, নিকলাস সুলে, জশুয়া কিমিচ, অ্যান্টনিও রুডিগার, জোনাস হেক্টর, মারভিন প্ল্যাটানহার্ডট, জোনাথন টাহ, মাথিয়াস গিন্টার।
মিডফিল্ডার
ইউলিয়ান ব্রান্ডট, ইউলিয়ান ড্রেক্সলার, লিওন গোরেৎজকা, ইলকায় গোয়ানদোয়ান, সামি খেদিরা, টনি ক্রুস, মেসুত ওজিল, মার্কো রিউস, সেবাস্টিয়ান রুডি, লেরয় সানে।
ফরোয়ার্ড
থমাস মুলার, টিমো ভারনার, মারিও গোমেজ।









