চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরজু ‘হত্যা’র ঘটনায় র‌্যাব-২ এর সিওকে প্রত্যাহার

পরাগ আজিম পরাগ আজিম
২:৩১ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ছাত্রলীগ নেতা আরজু হত্যার ঘটনায় দায়ের নালিশী মামলার আসামী লে. কর্নেল মাসুদ রানাকে প্রত্যাহার করে র‌্যাব সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ছাত্রলীগ নেতা আরজু হত্যার ঘটনায় সিএমএম আদালতে নালিশী মামলা করেছেন আরজুর ভাই মাসুদ রানা। র‍্যাব-২ এর সিও কর্নেল মাসুদ রানা, ডিএডি সাহিদুর রহমান, পরিদর্শক ওয়াহিদ এবং সোর্স রতনের বিরুদ্ধে মামলা করেন তিনি। মহানগর হাকিম শাহরিয়ার মোহাম্মদ আদনান আবেদন শুনানি করে ২৫ আগস্ট মঙ্গলবার আদেশের তারিখ নির্ধারণ করেন।

১৭ আগস্ট সোমবার রাতে কিশোর রাজা হত্যার অভিযোগে আটক হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজু র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ১৭ আগস্ট মোবাইল চুরির অভিযোগে কিশোর রাজাকে হাজারীবাগের বাসা থেকে আরজুর বাসায় ডেকে নিয়ে পেটানো হয়। ওইদিন সন্ধ্যায় মৃত্যু হয় ১৬ বছর বয়সী রাজার। পরে ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ। রাজা হত্যা ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামী ছিলো আরজু।

Banglabid

তবে হাজারিবাগ থানা ছাত্রলীগ নেতা আরজু মিয়া নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা ফজলে নূর তাপস, এমপি। এ ঘটনায় জড়িত সবাইকে জবাব দিতে হবে বলে শনিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি-জামায়াতের তৈরি র‍্যাব দিয়ে এই সরকার চলতে পারে না। র‍্যাবকে ঢেলে সাজাতে হবে।

র‍্যাবের দাবি, আরজুকে নিয়ে অভিযানে গেলে বন্দুকযুদ্ধে নিহত হন আরজু। একই পরিণতি হয়েছে মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবদ্ধ হওয়ার ঘটনায় জড়িত আজিবরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরজু হত্যাবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আশা টাওয়ারে ফায়ার সার্ভিসের মহড়া

পরবর্তী

সবচেয়ে উষ্ণ বছর ২০১৫

পরবর্তী

সবচেয়ে উষ্ণ বছর ২০১৫

জঙ্গি অর্থায়নে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT