মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে ওয়াশিংটনে রিপাবলিকান প্রাইমারিতে ব্যাপক ব্যবধানে জয়ী হলেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প ওয়াশিংটন প্রাইমারিতে ৭৬ দশমিক ২ শতাংশ ভোটে কমপক্ষে ৪০ ডেলিগেট পাওয়ায় রিপাবলিকান প্রার্থী মনোনয়নের জন্য প্রয়োজনীয় আর মাত্র ১০ ডেলিগেটের অপেক্ষা করতে হচ্ছে ট্রাম্পকে।
রিপাবলিকান টেড ক্রুজ পেয়েছেন দশ দশমিক এক শতাংশ এবং জন কাসিচ পেয়েছেন নয় দশমিক নয় শতাংশ।
জনসমর্থনে ডেমোক্র্যাট হিলারিকে পেছনে ফেলে এগিয়ে আছেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প- সর্বশেষ এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জরিপ সংস্থা রিয়েল ক্লিয়ার পলিটিক্স-আরসিপি।
তবে ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটন প্রাইমারির বিজয়ের পর নিউ মেক্সিকোর আল বুকার্ক-এ ট্রাম্প বিরোধীরা ব্যাপক বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা পুলিশের উদ্দেশে পাথর এবং বোতল নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায়।








