মা দিবসের এই বিশেষ দিনের ঠিক ছয়মাস আগে পৃথিবীতে আসে শিশির-সাকিবের
‘রাজকন্যা’। প্রথম সন্তানের জন্ম দিয়ে মা-বাবা হওয়ার আবেগ-আনন্দের মিশ্র
সেই অনুভূতি প্রকাশ করেছেন শিশির-সাকিব।
সাকিব-শিশিরের ফেসবুক পেজে মেয়ে
আলায়না হাসানের সঙ্গে হাস্যোজ্জ্বল মা শিশির ও বাবা সাকিবের মমতামাখা ছবিটি
যেনো স্পর্শ করেছে তাদের কোটি ভক্ত-শুভানুধ্যায়ীকে।
পোস্ট করা ছবিটির বর্ণনায় শিশির ও সাকিব লিখেছেন, ‘আজ থেকে ঠিক ৬ মাস আগে আমাদের রাজকন্যা এই পৃথিবীতে আসে। ঠিক যে মুহূর্তে তার জন্ম হয়, ঠিক সেই মুহূর্তে আমার বাবা হিসেবে জন্ম হয় এবং আমার স্ত্রীর জন্ম হয় একজন মা হিসেবে। আমাদের পুরো পৃথিবীটাই যেন বদলে যায়। আমরা আজকের দিনের চেয়ে শুভ কোন দিন ভাবতে পারি না যখন আমাদের মেয়ে আলায়না হাসান অউব্রে, যে কিনা আমাদের পৃথিবী- আমাদের সবকিছু, তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে। আমরা সকলের কাছে তার জন্য দোয়াপ্রার্থী, সে যাতে একজন উঁচু মাপের মানুষ হতে পারে’।







