চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি স্বার্থপর ফুটবলার নই: এমবাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে নিজে শট না নিয়ে মেসিকে পেনাল্টির জন্য বল বাড়িয়ে রীতিমত শোরগোল ফেলে দিয়েছিলেন কাইলিয়ান এমবাপে। লেইপজিগের বিপক্ষে ওই ম্যাচের পর রটেছিল, পেনাল্টি না নেয়ায় এমবাপের উপর নাখোশ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। এমবাপে অবশ্য বলেছিলেন, মেসি সেরা, তাই তাকে অগ্রাধিকার দিয়েছেন। ফরাসি তারকা এবার নিজের সম্পর্কে বললেন, আমি স্বার্থপর ফুটবলার নই।

থিয়েরি অঁরিকে দেয়া ‘অ্যামাজন ডকুমেন্টারি’র এক সাক্ষাৎকারে এমবাপে বলেছেন, ফরাসি চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স লিগে তিনিই এখনকার সেরা অ্যাসিস্টার। সেরা অ্যাসিস্টার দাবি করার পেছনে এমবাপের শক্তপোক্ত যুক্তিও রয়েছে!

এবছর চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে ২ গোলের বিপরীতে ফরাসি সেনসেশন সতীর্থদের দিয়ে করিয়েছেন তিন গোল। লিগ ওয়ানে ১৫ ম্যাচে সতীর্থের গোলে তার সরাসরি অবদান ৭বার।

প্রতিপক্ষ রক্ষণে ত্রাস ছড়ানো আক্রমণভাগের অংশ হয়ে ডানদিক দিয়ে দ্রুত উপরে ওঠার ক্ষমতা রাখা এমবাপে নিজেকে বলেছেন স্বার্থহীন ফুটবলারও। এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি স্বার্থপর খেলোয়াড় নই যে শুধু গোল করার কথা ভাববো। আমি জানি চাইলে আরও (গোল) করতে পারি।’

স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে খেলার ইচ্ছেটা সবসময়ই প্রকাশ্যে জানিয়েছেন এমবাপে। এবার জানালেন আসছে মৌসুমেই পিএসজি ছাড়ছেন। পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির বাকি রয়েছে আর একবছর। এ মৌসুম শেষে তিনি হয়ে যাবেন ফ্রি-এজেন্ট। তখন ছোটবেলার স্বপ্নের ক্লাবে পা রাখবেন বলে জানিয়েছেন।

‘ইউরো চলাকালীনই নিজেকে বারবার প্রশ্ন করছি, পরিবারের সঙ্গে কথা বলেছি এবং মনে হয়েছে আমি আসলে পিএসজি ছাড়তে চাচ্ছি।’

Reneta

ক্লাব ছাড়ার বিষয়ে এখনও দোটানায় ভোগা ফরাসি তারকা বলেছেন, ‘এটি (পিএসজি ছাড়া) সহজ হবে না। তবে, যেভাবেই হোক, আমি ২০২৩ সালে একটি বড় ক্লাবের হয়ে খেলব।’

অবশ্য গত দলবদলেই পিএসজি ছাড়তে চেয়েছিলেন এমবাপে। স্প্যানিশ জায়ান্ট রিয়ালও আগ্রহী ছিল ফরাসি ফরোয়ার্ডের ব্যাপারে। কিন্তু এমবাপেকে নিয়ে পিএসজি ও রিয়াল মাদ্রিদ অর্থনৈতিক রশি টানাটানির শেষ টানতে পারেনি। তাতে আরও এক মৌসুম প্যারিসেই থাকতে হচ্ছে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঁরিএমবাপেপিএসজিফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT