চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার নিউইয়র্কযাত্রা ও পুষ্পকথা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ অপরাহ্ণ ১৭, মে ২০১৭
তারকাকথন
A A
লুহফর রহমান রিটন

লুহফর রহমান রিটন

লুৎফর রহমান রিটন। জনপ্রিয় ছড়াকার। ছিলেন যুক্তরাষ্ট্রের অটোয়ায়। এখন যাচ্ছেন নিউইয়র্কে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আজ বুধবার অটোয়ার টিউলিপ উৎসব নিয়ে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন—

টিউলিপ উৎসব চলছে অটোয়ায়। এই সময়টায় খুবই আনন্দে থাকি আমি। উৎসবের প্রথম দিন থেকেই ডাউজ লেকের পাড়ে ফুটে থাকা অজস্র টিউলিপের সঙ্গে আমার পরিচয় হয়, সখ্য হয়। কলিগুলোর আস্তে ধীরে ফুল হয়ে ফোটার মুহূর্তগুলো আমি উপভোগ করি। মুগ্ধ হয়ে দেখি কলিদের টিউলিপ হয়ে ওঠার দুরন্ত সময়টাকে। কিশোরীদের তরুণী হয়ে ওঠার মতোই ঝলমলে ও চকচকে, এই সময়টা। আমি ওদের দেখতে যাই রোজ রোজ, প্রতিদিন।

অটোয়া টিউলিপ ফেস্টিভ্যালে প্রতি বছরই কিছু নতুন ফুলের আগমন ঘটে। যে ফুলগুলোকে আমার কখনোই টিউলিপ বলে মনে হয় না। রঙে রূপে ওরা অনন্যসাধারণ হলেও চেহারা আকৃতিতে মোটেও টিউলিপসুলভ নয়। এমনকি চেহারা সুরতে টিউলিপের কাজিন পর্যায়েরও কেউ নয় বলেই মনে হয়। এই যেমন এই ফুলগুলো। এরা গোলাপের খালাতো মামাতো ভাইবোন হলে মেনে নেয়া যেতো কিন্তু টিউলিপ? কাভি নেহি।

টিউলিপ উৎসব চলছে অটোয়ায়

চোখ ধাঁধানো পাঁচ পাঁচটি উজ্জ্বল রঙের ফুলগুলোর খুব বাহারী একেকটা নামও আছে। মিরান্ডা, ডাবল ইউ, এবিগেইল, রিনাউন ইউনিক এবং সান লাভার নামের এই ফুলগুলোর অবস্থান একটি নির্দিষ্ট কোর্টে, একসঙ্গে। এবং ডাউজ লেকের এই জায়গাটাই সবচে বর্ণাঢ্য।

গতকাল ওদের সঙ্গে শেষ দেখা করে এসেছি, এবারের মতো। আর দেখা হবে না। কারণ আজই আমি নিউইয়র্কের উদ্দেশ্যে অটোয়া ছেড়ে যাচ্ছি। নিউইয়র্ক যাত্রার উপলক্ষ মুক্তধারার বইমেলা কিন্তু লক্ষ্য বন্ধুদের সঙ্গে আড্ডা। ইতোমধ্যে ঢাকা থেকে প্রিয় আমীরুল-মাযহাররা এসে গেছে। ওদের সঙ্গে স্বপ্নময় কিছু দিবস-রজনী কাটবে আমার। এছাড়া বইমেলায় বাংলাদেশ থেকে আসছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং কয়েকজন লেখক-প্রকাশক বন্ধুও। ঢাকা ও নিউইয়র্কের বন্ধুদের সঙ্গে অবিরাম জম্পেশ আড্ডায় সামনের কয়েকটা দিন কী ভাবে কেটে যাবে টেরই পাবো না। আর আমি ফিরতে ফিরতে সমাপ্ত হয়ে যাবে অটোয়া টিউলিপ ফেস্টিভ্যালও।
সুতরাং বিদায় হে অনিঃশেষযৌবনা পুষ্পসুন্দরীবৃন্দ!

অটোয়া, ১৭ মে ২০১৭

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লুৎফর রহমান রিটন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬

খুলনায় বস্তাবন্দী কিশোরীর পরিচয় শনাক্ত, বাবা-মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জুলাই ১১, ২০২৬

ইরানের কাছ থেকে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT