প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে জেলায় জেলায় বিদ্যালয়গুলোতে উপস্থিতিতে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। ছেলের সংখ্যা কমে আসছে। তিনি আরও বলেন মেয়েরা স্কুলে বেশি যাচ্ছে, ছেলেরা একটু কম যাচ্ছে এই বিষয়টি অনুসন্ধান করে দেখার পরামর্শ দেন জেলাপ্রশাকদের।
মঙ্গলবার ‘জেলাপ্রশাসক সম্মেলন ২০১৮’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি ছেলে- মেয়েদের বিদ্যালয়ের উপস্থিতির বিষয়টিকে বিশেষভাবে নজর দেয়ার কথা বলেন। এ সম্মেলনে তিনি ২০২১-২০১৪১ সালে কি কি বিষয় উন্নয়ন করা যায় এই বিষয়ে জেলাপ্রশাসকদের বাস্তব অভিজ্ঞতার আলোকে কি করা যায় তার পরামর্শ চান প্রধানমন্ত্রী।
জেলাপ্রশাসকদের ঔপনিবেশিক মানসিকতা পরিহার করে সততার সাথে জনগনের সেবা করুন, মানুষ যেন কোনভাবেই হয়রানির শিকার না হয়।এছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ ঠেকাতে কোন পেশী শক্তি বাঁধা দিলে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে যোগাযাগ করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।







