চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের বোলাররা খুব খারাপ করেনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বোলারদের উইকেটে ব্যাটসম্যানদের সামনে কঠিন চ্যালেঞ্জ থাকে সবসময়ই। যে চ্যালেঞ্জে অনেকটা এগিয়ে গেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২২২ রান তোলার পর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২০০ রান। সেখানে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ১১০ রানে। মিরপুরের ২২ গজে বোলিংয়ে কারা বেশি ভাল করেছে তা নিয়ে বিতর্ক হতে পারে। শ্রীলঙ্কার দুই ইনিংসে স্বাগতিক ফিল্ডাররা গোটা চারেক ক্যাচ না ছাড়লে সফরকারীদের সমান নম্বর পেতে পারত বাংলাদেশের বোলাররাও।

দুদলের বোলিংয়ের তুলনা করতে গিয়ে টাইগার অফস্পিনার মেহেদী হাসান মিরাজ অবশ্য নিজেদের পিছিয়ে রাখলেন না। তবে দ্বিতীয় দিনের খেলা শেষে বললেন, বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ভাল ব্যাটিং করেছে।

‘আমাদের বোলাররা নিয়মিত এক জায়গায় বল করতে পারেনি। অনেক সময় হয়ত আমি ভাল করিনি, অনেক সময় তাইজুল ভাই ভাল করেনি। তিন জনের মধ্যে সবাই একসঙ্গে ধারাবাহিকভাবে ভাল বোলিং করতে পারেনি। সবাই একসঙ্গে ভাল করতে পারলে, ভাল হতো। তবে ক্রিকেট খেলায় এমন হতেই পারে। দু-একটা বল খারাপ হতে পারে। ওরাও ভাল খেলেছে। তারপরও বলবো আমাদের বোলাররা খুব খারাপ করেনি।’

মূর্তিকারিগর

‘প্রথম ইনিংসে ওদের ২২২ রানে আটকে রাখতে পেরেছি। এটাও বড় অর্জন। দ্বিতীয় ইনিংসেও খারাপ হয়নি। বলবো না বোলাররা অনেক খারাপ বোলিং করেছে। ওরাও ভাল ব্যাটিং করেছে। আমাদের ব্যাটসম্যানরা দুর্ভাগ্যবশত কিছু আউট হয়েছে। ওরা একটা জায়গায় ধৈর্য সহকারে বোলিং করেছে।’ যোগ করেন মিরাজ।

প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে মিরাজ নিয়েছেন দুই উইকেট। নিজের ১২তম টেস্টে এসে এ অফস্পিনারের শিকার ৪৮ উইকেট। আর দুটি পেলেই হয়ে যাবেন টেস্টে বাংলাদেশের দ্রুততম ৫০ উইকেট শিকারি। শ্রীলঙ্কারও হাতে আছে দুই উইকেট। মিরাজ নিশ্চয়ই সকাল সকালই শেষ দুটিতে পাখির চোখ করবেন। তাতে লিডের বোঝা আরও না বাড়ার ঝুঁকিও কমে!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মারা গেছেন

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে গুলির ঘটনায় আহত নিরাপত্তা কর্মকর্তা ভালো আছে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে গুলি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT