চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমদানি করা ‘আতপ চাল’ নিয়ে বিপাকে সরকার

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
১২:৪৬ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৭
অর্থনীতি
A A

সিদ্ধ চালের তুলনায় আতপ চালের সংরক্ষণ ক্ষমতা কম থাকায় আমানি করা চাল বিবর্ণ আকার ধারণ করাসহ নষ্ট হয়ে যেতে পারে- এমন আশঙ্কা করছে খাদ্য অধিদপ্তর। তাই চাল দ্রুত বিক্রি করতে জেলা শহরগুলোর খাদ্য নিয়ন্ত্রণ অফিসে চিঠি পাঠানো হয়েছে। চাপ দেয় হচ্ছে ডিলারদের। কিন্তু এসবে কোন কাজ হচ্ছে না। ফলে বিদেশ থেকে আমদানি করা আতপ চাল নিয়ে চরম বিপাকে পড়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম দিন রাজধানীতে ১০৯টি ট্রাকে চাল বিক্রি করা হলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিক্রি করা ট্রাকের সংখ্যা কমে এসেছে ৩০ এর কোটায়। দিন দিনই কমছে চাল বিক্রির পরিমাণ। গত এক সপ্তাহে সারা দেশে মোট চাল বিক্রি হয়েছে মাত্র ১৪ হাজার ৪শ ৪৫ টন। এর বেশিরভাগ চালই বিক্রি হয়েছে রাজধানী ঢাকার বাইরে। ঢাকা শহরে বিক্রি হয়েছে খুবই কম।

ডিলাররা বলছেন, ওএমএসের আতপ চালে তাদের লাভ তো দূরের কথা উল্টো ক্ষতি হচ্ছে। তাই চাল সরবরাহ করতে ইচ্ছুক নয় তারা। কিন্তু মন্ত্রণালয় থেকে তাদের চাপ দেয়া হচ্ছে চাল বিক্রি করার জন্য। এই অবস্থায় তারাও পড়ছে বিপাকে।

রাজধানীর আজিমপুরের ডিলার গোলাম মাওলা চ্যানেল আই অনলাইনকে বলেন, মাত্র একদিন ঢাকায় চাল বিক্রি করেছি। আর ফরিদপুরের সদরপুরেও চাল বিক্রি করার চেষ্টা করেছি। কিন্তু ঢাকায় একদিনে বিক্রি করা গেলেও ফরিদপুরে তাও সম্ভব হয়নি।

তিনি বলেন, এমন চাল আমদানি করা হয়েছে যার খুদ (ভাঙ্গা চাল) গরুও খেতে চায় না। এই চাল নিয়ে মানুষ কী করবে।  চাল

সাধারণত আতপ চালের সংরক্ষণ ক্ষমতা সিদ্ধ চালের তুলনায় ৮ থেকে ১০ গুণ কম। আতপ চাল করতে ধান শুধু রোদে শুকিয়ে সরাসরি রাইস মিলে ভাঙিয়ে তৈরি করা হয়। ফলে অল্প সময়ে এই চাল বাইরের আদ্রতা শুষে নিতে শুরু করে। এরফলে চালে দ্রুত পোকা ধরে ও নষ্ট হয়ে যায়। আর সিদ্ধ চাল তৈরি করতে ধানকে শুকিয়ে তা প্রথমে ভাপে গরম করে নিয়ে পানিতে ১৬-২০ ঘণ্টা ভিজিয়ে রাখা হয়। এর পর আবার তা সিদ্ধ করে শুকানো হয়। ফলে তা সহজে নষ্ট হয় না।

Reneta

খাদ্য অধিদপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে চ্যানেল আই অনলাইনকে বলেন, বাজারে আতপ চালের প্রতি ভোক্তাদের অনীহা নিয়ে খাদ্য মন্ত্রনালয় ও অধিদপ্তরে আলোচনা-সমালোচনা হচ্ছে। কিভাবে কী করা যায় তা নিয়ে আলাপ-আলোচনা চলছে।

তিনি বলেন, চাল বিক্রির জন্য ডিলারদের চাপ দেয়া হচ্ছে। কিন্তু তারা চাল নিতে অপরাগতা প্রকাশ করছে।  ফলে আমদানি করা আতপ চাল  নিয়ে কিছুটা বেকায়দায় রয়েছে খাদ্য মন্ত্রনালয়।

সম্প্রতি বিদেশ থেকে যে চাল আমদানি করা হচ্ছে তারও বেশিরভাগ আতপ চাল। ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল দেশে এসেছে। এর মধ্যে দুই লাখ টনই আতপ। কম্বোডিয়া থেকে যে আড়াই লাখ টন চাল আসছে সেটাও আতপ। এছাড়া মিয়ানমার থেকে যে চাল আমদানি হবে তাও আতপ।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতপ চালওএমএসের চালচালচাল আমদানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT