চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমজাদ হোসেনের জন্য কাঁদছে জামালপুরবাসী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

বৃহত্তর ময়মনসিংহের জামালপুর জেলায় জন্মেছিলেন সদ্য প্রয়াত নির্মাতা, অভিনেতা, গীতিকার ও লেখক আমজাদ হোসেন। দীর্ঘদিন ধরে ঢাকায় বাস করলেও জামালপুরের সাথে তার নাড়ির টান। সব সময় সেখানকার মানুষের সাথে ছিলো তার যোগাযোগ। সামর্থ অনুযায়ি বিপদে আপদেও আত্মীয় স্বজনদের পাশে দাঁড়াতেন তিনি। বিণিময়ে জামালপুরের মানুষও তাকে দিয়েছে অকৃত্রিম ভালোবাসা। আর সে কারণেই বোধহয় মৃত্যুর আগে জামালপুরের মাটিতেই নিজের দাফন হোক, এমন অনুরোধ করে গিয়েছিলেন পরিবারকে।

কিন্তু আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল জানালেন অন্য কথা। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আব্বার মৃত্যুর পর থেকেই উনার জন্মস্থান জামালপুরের মানুষ একের পর এক ফোন দিচ্ছেন। খোঁজ খবর রাখছেন কবে, কখন ব্যাংকক থেকে দেশে নিয়ে আসা হবে। অনেকে আব্বার মৃত্যুতে কাঁদছেন। শেষবারের মতো তাকে দেখার জন্য মুখিয়ে আছেন সবাই।

তাহলে আমজাদ হোসেনের ইচ্ছানুযায়ি জামালপুরেই কি দাফন হচ্ছে? এমন প্রশ্নে দোদুল বলেন, দেখুন, আব্বা চেয়েছিলেন তার দাফন জামালপুরে হোক। আমরাও এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আম্মা অনুরোধ করেছেন ঢাকায় যেন আব্বার দাফন হয়। আম্মার ইচ্ছানুযায়ি তাই আব্বাকে ঢাকায় বুদ্ধিজীবী কবরস্থানেই দাফন করা হচ্ছে। তাছাড়া আমরাও ভেবে দেখলাম যেহেতু আব্বা শহীদ বুদ্ধিজীবী দিবসে মারা গেছেন, তাই উনাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন দেয়াই শ্রেয়।

তবে অপেক্ষারত জামালপুরের মানুষদের কাছেও আমজাদ হোসেনের মৃতদেহ নিয়ে যাওয়া হবে, এমনটা জানিয়ে দোদুল আরো বলেন, যেহেতু জামালপুরবাসীও আব্বাকে শেষ বারের মতো দেখতে চাইছে এবং তারা একবার আব্বার জানাজা পড়তে চাইছে তাই ব্যাংকক থেকে আব্বার মৃতদেহ নিয়ে আসার পর শহীদ মিনারে সব শ্রেণীর মানুষের শ্রদ্ধা নিবেদন ও ঢাকায় জানাজা শেষে জামালপুর নিয়ে যাবো। সেখানে জানাজা শেষ করে আবার ঢাকায় নিয়ে আসবো। দাফন হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানেই।

এদিকে শুক্রবার দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মৃত্যু বরণ করলেও নানা জটিলতায় এখনো আমজাদ হোসেনের মৃতদেহ দেশে নিয়ে আসার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দোদুল বলেন, শুক্র ও শনিবার ব্যাংককে সরকারি ছুটি, রবিবার বাংলাদেশে ছুটি। আর এ কারণে আব্বার মৃতদেহ দেশে আনতে বিলম্ব হচ্ছে। তবে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেয়ার পর এ বিষয়ে দ্রুত কাজ এগুচ্ছে। আশা করা যাচ্ছে কালকে(সোমবার) সকালে আব্বাকে নিয়ে আসার সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ হোসেনজামালপুরনির্মাতাপ্রধানমন্ত্রীব্যাংককলিড বিনোদনসাজ্জাদ হোসেন দোদুল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT