চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের মামলা চলবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
রাজনীতি
A A

বিনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

সেই সঙ্গে এ মামলার বিচারিক কার্যক্রমে স্থগিতাদেশ তুলে নিয়ে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেয়।

সোমবারের এ রায়ের ফলে মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির মামলাটি চলতে আর বাঁধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। আসামি পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকা অবস্থায় মিরপুরে সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের মাধ‌্যমে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯ শত টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালে শাহবাগ থানায় এ মামলা করে দুদক। ঢাকার বিশেষ জজ আদালত ২০১৬ সালের ২০ অক্টোবর এ মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করলে তা বাতিল চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন।

সে আবেদনের শুনানি করে ১৪ ডিসেম্বর মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সে রুলটি আজ খারিজ কর রায় দিলেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুদকমির্জা আব্বাসহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT