ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-এর ‘প্লেয়ার ড্রাফট’ চলছে। গত মৌসুমে থেকে ২ জন করে খেলোয়াড় নিজেদের দলে রাখার সুযোগ রয়েছে অংশ নেয়া ১২টি ক্লাবের।
এখন পর্যন্ত ৮টি রাউন্ডে খেলোয়াড়দের দলবদল হয়েছে। টুর্নামেন্টে আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন জাতীয় দলের পেইসার তাসকিন আহমেদ এবং তাপস বৈশ্য। প্রাইম ব্যাংকে খেলবেন রুবেল হোসেন। আল আমিন হোসেন খেলবেন প্রাইম দোলেশ্বরের হয়ে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলবেন আরাফাত সানী।
অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। এছাড়া কামরুল ইসলাম রাব্বিকে দলে নিয়েছে ভিক্টেরিয়া স্পোর্টিং ক্লাব।







