চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনী ও মেরিনার্সের উড়ন্ত শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ছয় দলের অংশগ্রহণে শুরু হল ক্লাব কাপ হকির আসর। প্রথমদিনে উড়ন্ত শুরু করেছে আবাহনী লিমিটেড ও মেরিনার্স ইয়াংস।। বাংলাদেশ পুলিশকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। আর ভিক্টোরিয়া এসসিকে ৮-০ গোলে হারায় মেরিনার্স।

সোমবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে দ্বিতীয় মিনিটেই মোহাম্মদ মহসিনের গোলে এগিয়ে যায় আবাহনী। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোমান সরকার।

আক্রমণের ধারা বজায় রেখে গোল করে যায় আবাহনী। ২৭ মিনিটে তাহের আলি গোল করার পর ৪২ মিনিটে ৪-০ করেন মহসিন। পরে ৪৪ মিনিটে মেহেদী হাসান ও তার ছয় মিনিট পর ব্যবধান আরো বাড়ান আশরাফুল ইসলাম।

ম্যাচের ৫৫ মিনিটে মাহফুজুর রহমানের গোলে ব্যবধান একটু কমায় পুলিশরা। কিন্তু ৬০ মিনিটে তাহেরের গোলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তিনবারের চ্যাম্পিয়ন আবাহনী।

অন্য ম্যাচে বড় জয় পেয়েছে মেরিনার্সও। ‘বি’ গ্রুপে ভিক্টোরিয়া এসসিকে ৮-০ ব্যবধানে হারায় তারা। দলের হয়ে দুটি গোল করেন হাসান জুবায়ের নিলয়। এছাড়া মামুনুর রহমান চয়ন, কৌশিক, হাসিন উদ্দিন, মিমো, নাইম ও ফরহাদ আহমেদ সিটুলের থেকে এসেছে একটি করে গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লাব কাপ হকিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের নীতিগত সিদ্ধান্ত’

জুন ১৫, ২০২৬

সময়ের পার্থক্যে একই চুক্তি দুই দিনে, কৌশলে ট্রাম্পের জন্মদিন এড়াল ইরান

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রাজনৈতিক ব্যক্তি না, সরকারি কর্মকর্তা দিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন’

জুন ১৫, ২০২৬

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন গায়কের মৃত্যু

জুন ১৫, ২০২৬

গান-নাচ-আবৃত্তিতে রাজধানীতে বর্ষারবণ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT