চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো ব্যর্থ মেসি, ব্যর্থ আর্জেন্টিনা!

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১১:৫২ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৬
মতামত
A A

শেষ তিনটি বছরে বিশ্বকাপ ও দু’টি কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা বঞ্চিত লিওনেল মেসির আর্জেন্টিনা।

২০১৪ সালের বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে পেয়েছিলেন গোল্ডেন বল, কিন্তু ছুঁতে পারেননি বিশ্বকাপ। ২০১৫ সালের কোপাতেও সেরা খেলোয়াড় হলেন লিওনেল মেসি, কিন্তু চুম্বন দিতে পারেন নি শিরোপায়। এবারেও গতবারের কোপা আমেরিকার রিপ্লে হলো।

তবে শতবর্ষী কোপায় আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা বাতিস্তুতাকে ছাড়িয়ে নিজের নাম লিখিয়েছেন মেসি। কিন্তু ফাইনালে পুরো ম্যাচ অসাধারণ খেলেও টাইব্রেকারে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হন মেসি।

টাইব্রেকারে প্রতিপক্ষ চিলির সেরা খেলোয়াড় ভিদালের বল যখন ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দিলেন রোমেরো, শিরোপার সুযোগটা হাতেই এসেছিল, কিন্তু বিধাতা যদি সহায় না হয়, তাহলে কি আর শিরোপা জেতা যায়, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রথম পেনাল্টি কিকটি নিতে আসেন অধিনায়ক লিওনেল মেসি।

সারা বিশ্ব তখন মেসির দিকেই তাকিয়ে, তার গোল থেকেই তো লিড নিবে আর্জেন্টিনা কিন্তু এ কি করলেন মেসি! যুক্তরাষ্ট্রের সঙ্গে ডি বক্সের বাইরের ৩০ গজ দূর থেকে থেকে ফ্রি কিকে কম্পাসে মেপে নেওয়া যে শট থেকে গোলটি দিয়েছিলেন এবার পেনাল্টি নিতে এসে বোধহয় তিনি ভুলেই গেলেন , এটা পেনাল্টি না ফ্রি কিক। বাঁ পায়ের জোরালো দুর্দান্ত শট লক্ষ্যভ্রষ্ট, বুঝতে পারলেন শিরোপা এবার নিজের দোষেই হারালেন।

অথচ ফাইনালের শুরুটা দুরন্ত করেছিলেন লিও, সতীর্থদের বেশ কয়েকটি গোলের সুযোগও করে দিয়েছিলেন।কিন্তু শেষটা হলো বিষাদের।

Reneta

১৯৯৩ সালে আর্জেন্টিনা যখন বাতিস্তুতার জোড়া গোলে মেক্সিকোর বিপক্ষে সর্বশেষ কোপা আমেরিকা জিতেছিল লিওনেল মেসির বয়স তখনও ছয় বছর পূর্ণ হয়নি। একজন কিশোর, তরুণ বয়সে বেশ কয়েকবার আর্জেন্টিনাকে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে দেখেছেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে সেই যন্ত্রণায় দগ্ধ হয়েছেন। কান্না, হতাশা ও না পাওয়ার বেদনায় নীল হয়েছেন বেশ কয়েকবার।

স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে আরেকটি ফাইনালে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি দলটি। ফের কান্না ও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মেসিদের।

তবে লিওনেল মেসি হতাশা থেকে দ্রুত বের হয়ে আসবেন কারণ কিংবদন্তিরা হয়তো কোপা জেতেন না। ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৮৯ তিনবার কোপায় খেলেও শিরোপা জিততে পারেন নি ম্যারাডোনা। তবে ম্যারাডোনা অার্জেন্টিনাকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ। পেলে অবশ্য কোপা খেলেছেন একবার। ব্রাজিল কিংবদন্তিও চুমু দিতে পারেন নি কোপার গায়ে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT