চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরারের মৃত্যু: প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরারের ‘অবহেলাজনিত মৃত্যু’ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ গেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে গত বছরের নভেম্বরে আবরারের মৃত্যুকে ‘অবহেলাজনিত হত্যা’ উল্লেখ করে তার পরিবারের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

গত ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে দৈনিক প্রথম আলো’র ম্যাগাজিন কিশোর আলো’র অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবরারের মৃত্যু হয়।

ঘটনার জন্য দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে সম্পাদক মতিউর রহমান এবং অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে গত ৬ নভেম্বর মামলা করেন আবরারের বাবা মো. মুজিবুর রহমান।

পরে বাদীর জবানবন্দী গ্রহণ করে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর হাকিম মো. আমিনুল হক আবরারের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। সেই সঙ্গে আবরারের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া অপমৃত্যু মামলার সঙ্গে তার বাবার নালিশি মামলাটি এক সঙ্গে তদন্ত করতে বলেন আদালত।

Reneta

আদালতের ওই নির্দেশে গত ৯ নভেম্বর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের মাওলানা মোহাম্মদ উল্যার বাড়ির পারিবারিক কবরস্থান থেকে আবরারের লাশ তোলা হয়।

পরের দিন গত ১০ নভেম্বর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আবরারপ্রথম আলোমৃত্যুহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদ সদস্যদের আবাসন প্রস্তুতি শুরু হলেও নীরব মিন্টু রোডের মন্ত্রীপাড়া

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT