চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন মার্কিন সেনাদের সর্বোচ্চ পদধারী জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি।

স্থানীয় সময় গতকাল শনিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন।

মার্ক মিলি বলেন, আমার সামরিক হিসাব–নিকাশ বলছে, পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে গড়াচ্ছে। গৃহযুদ্ধের সুযোগে দেশটিতে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো সন্ত্রাসী সংগঠনগুলো পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

মার্কিন এই সেনা কর্মকর্তা বলেন, আগামী ১২, ২৪ অথবা ৩৬ মাসের মধ্যে আফগানিস্তানে সন্ত্রাসবাদের পুনরুত্থান হতে পারে।

আফগানিস্তানে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলো তালেবান। ২০০১ সালে তালেবানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ এনে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো। সে বছরই তালেবান হারায় তাদের অবস্থান। প্রতিষ্ঠিত হয় মার্কিন মদদপুষ্ট নতুন সরকার। এর ২০ বছর পর এসে পুনরায় তালেবানের হাতে গেছে আফগানিস্তান। গত ৩১ আগস্ট দেশটি থেকে চূড়ান্ত পর্যায়ে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।

কিন্তু আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে এলেও সংঘাত থামেনি। দেশটির পঞ্জশির প্রদেশে প্রতিরোধ সেনাদের সঙ্গে তালেবানের তীব্র লড়াই চলছে। সেখানে বহু হতাহতের দাবি করেছে তালেবান ও বিরোধীরা। পাশাপাশি ভেঙে পড়তে চলেছে আফগানিস্তানের অর্থনীতি। দেশটির ব্যাংকগুলো এখন প্রায় অর্থশূন্য। বন্ধ রয়েছে বিভিন্ন আর্থিক সহায়তাও। এর মধ্যে কাবুল, হেরাতসহ বিভিন্ন অঞ্চলে অধিকার আদায়ের দাবিতে নেমেছেন আফগান নারীরা। এসব বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তালেবানের হামলা চালানোর ঘটনাও ঘটেছে বহু জায়গায়। এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক কর্মকর্তা দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কার কথা জানালেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ঘরে ও বাইরে করণীয়

আগস্ট ৭, ২০২৬
ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন, জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬

জেনে নিন রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

আগস্ট ৭, ২০২৬

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT