চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপিলের শেষ দিনে ইসিতে খালেদার আবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

রিটার্নিং অফিসারের যাচাই-বাছাইয়ে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, নির্বাচন কমিশনে (ইসি) তাদের আপিল করার শেষ দিন বুধবার।

এরই মধ্যে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বগুড়া-৬, ৭ এবং ফেনী-১ আসনে প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন।

বুধবার সকালে ব্যারিস্টার কাইসার কামালসহ তিন সদস্যের একটি দল খালেদা জিয়ার আপিল আবেদন ইসিতে জমা দেন।

আবেদন জমা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি আশা করে উচ্চ আদালতের আপিল আমলে নিয়ে খালেদা জিয়ার প্রার্থীতা ফিরিয়ে দিয়ে ইসি সঠিক বিচার করবে।

গত দু’দিনে প্রার্থিতা ফিরে পেতে আপিল  আবেদন করেছেন ৩১৮ জন। শেষ দিনের আবেদন যাচাই-বাছাই শেষে আগামী তিনদিন (৬ থেকে ৮ ডিসেম্বর) আপিল নিষ্পত্তি করবে ইসি।

তদন্ত কমিটির সাথে ইসির বৈঠক
নির্বাচনে বিভিন্ন অনিয়ম তদন্তে গঠিক কমিটির সাথে সকালে বৈঠক শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা।

Reneta

আগামী ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে থেকে ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এর মধ্যে বিভিন্ন অভিযোগে ৭৮৬ জন প্রার্থীর মনোননয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে দুর্নীতি, ঋণ খেলাপি, বিল খেলাপি, লাভজনক পদে থাকা এবং স্বতন্ত্র প্রার্থীদের স্বাক্ষর বিষয়ক জটিলতা। প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় তাদের ঠিকানা এখন নির্বাচন কমিশন।

নির্বাচনে ৩শ আসনের জন্য আওয়মী লীগের প্রার্থী ছিল ২শ’৮১ জন। এর মধ্যে বাছাইয়ে বাদ পড়েছেন ৩ জন। বিএনপির পক্ষে ছিল ৬শ’৯৬ জন। এর মধ্যে ১শ’৪১ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। আর জাতীয় পার্টির মনোনয়ন বাতিল হয়েছে ৩৮ জনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিলএকাদশ জাতীয় নির্বাচনখালেদা জিয়াপ্রার্থিতাবিএনপিমনোনয়নলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের আড়ালে ক্ষমতার লড়াইয়ে আমেরিকা-চীন ও উপসাগরীয় শক্তি

জুন ১০, ২০২৬

বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

জুন ১০, ২০২৬

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বন্ধ ৩ ইউনিট

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ও ঐক্য নষ্টে দেশে-বিদেশে তৎপরতা হয়েছে: প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

যত বাধাই আসুক পিঠ চাপড়াচাপড়ির সুযোগ আর আসবে না: অর্থমন্ত্রী

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT