চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে শাকিবের গাড়ি, তারপর?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৮
বিনোদন
A A

বৃহস্পতিবার সকাল ১১টায় ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ে পুরান ঢাকা যাচ্ছিলেন চিত্রনায়ক শাকিব খান। মতিঝিল শাপলা চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখে গাড়ি থামালে শিক্ষার্থীরা শাকিব খানকে দেখে ছুটে আসেন।

শাকিব খান তার গাড়ির জানালা খুলে দেন। সাথে সাথে তাকে শিক্ষার্থীরা ছুটে এসে আন্দোলনে যোগ দেওয়ার জন্য তাকে আহ্বান জানান। তাৎক্ষণিকভাবে শাকিব খান শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনে তার সমর্থনের কথা শিক্ষার্থীদের জানান।

বেশ কিছুক্ষণ ধরে গাড়িতে বসে তিনি শিক্ষার্থীদের সাথে কথাও বলেন। কিন্তু তার আগে শিক্ষার্থীরা শাকিবের গাড়ির লাইসেন্স চেক করে। সব ঠিকঠাক পাওয়া যায়।

এসময় শাকিব বলেন, খুবই ভালো লাগছিল দেখে যে বৃষ্টির মধ্যে ভিজে তারা শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। শুটিংয়ের কস্টিউম পরা না থাকলে আমি শিক্ষার্থীদের সাথে রাস্তায় নেমে যেতাম।

শাকিব খান মনে করেন, র‍্যাডিসন হোটেলের সামনে দুই শিক্ষার্থীর মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ, ফিটনেস বিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক প্রতিদিনই এভাবে আমাদের ভাইবোনদের জীবন কেড়ে নিচ্ছে।

তিনি বলেন, পরিবহন সেক্টরে যে সিস্টেম চালু আছে এতে বাসা থেকে বের হওয়ার পর আমরা কেউ নিরাপদ না। আজকে যে কোমলমতি শিক্ষার্থীরা দাবি আদায়ে রাস্তায় যে আন্দোলন করছে, সেটা আমাদের বড়দের করার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা ব্যর্থ হয়েছি।

Reneta

শিক্ষার্থীদের আন্দোলনের কিছু চিত্র ভালো লেগেছে জানিয়ে তিনি আরো বলেন, সবচেয়ে ভালো লাগছে রাস্তার মোড়ে দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বিভিন্ন গাড়ির লাইসেন্স দেখছে, তারপর গাড়ি ছাড়ছে, শৃঙ্খলাবদ্ধভাবে চলাচলে সহায়তা করছে। কী সুন্দর দৃশ্য! দেখে আমি সত্যিই আবেগাপ্লুত।

শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে আছেন জানিয়ে সবশেষে শাকিব বলেন, সরকারের যেসব প্রতিষ্ঠানের এসব ফিটনেসবিহীন গাড়ি দেখার কথা ছিল, তারা এতদিন কিছুই করেনি। আমি এই আন্দোলনের সাথে আছি। প্রয়োজনে শিক্ষার্থীদের সাথে আমিও রাস্তায় নামবো। এই আন্দোলন সরকারের বিরুদ্ধে না, সিস্টেমের বিরুদ্ধে। আমার মতে, প্রতিটি মানুষই এই সড়কে অকাল মৃত্যুর সমাধান চায়। এই আন্দোলন বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনলিড বিনোদনশাকিব খানশিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT