চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্মেনিয়ায় মূকাভিনয় উৎসবের সমাপ্তিতে লাল-সবুজের পতাকা

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:৫৩ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৭
শিল্প সাহিত্য
A A

আর্মেনিয়ায় অনুষ্ঠিত ৫ দিনব্যাপী ‘লিওনিড ইয়েঙিভারিয়ান আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব-২০১৭’ শেষ হয়েছে। স্থানীয় সময় ২৫ জুলাই সন্ধ্যায় এই উৎসব শেষ হয়।

সমাপনী দিনে মূকাভিনয় প্রদর্শনী করেছে চেকপ্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার কয়েকটি মূকাভিনয় দল। এরপর ছিল উৎসবের সমাপনী অনুষ্ঠান। এসময় জার্মানি, রাশিয়া, ফ্রান্স,দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, চেক প্রজাতন্ত্র, নাগার্নো কারাবাখ এবং আর্মেনিয়ার প্রত্যেকটি দলকেই মঞ্চে ডেকে উৎসব স্মারক তুলে দেন উৎসব আয়োজক কমিটির পরিচালক দাদাসিয়ান।

বাংলাদেশের অংশকে সমাপনী পর্বের মূল আকর্ষণ বলা যায়। কেননা পাঞ্জাবী আর চিরচেনা গামছা পরে এবং প্রিয় লাল-সবুজ পতাকা হাতে মঞ্চে উঠে বাংলাদেশের প্রতিনিধি দল। এছাড়া সমাপনী অনুষ্ঠানে আয়োজক কমিটির পরিচালককে বাংলাদেশের লোকজ সংস্কৃতির অংশ একতারা প্রদান করা হয়।

হাতে একতারা, গলা আর মাথায় গামছা, পরনে সাদা পাঞ্জাবী দেখে আর্মেনিয়ানদের মধ্যে কৌতূহলের যেন শেষ নেই। সবাই এসে ছবি তোলার পাশাপাশি বিভিন্ন অঙ্গভঙ্গিতে অসাধারণ হয়েছে বুঝিয়ে দিচ্ছেন। কেউ কেউ জানতে চাইছেন কোন ধরনের পোশাক এগুলো। তাদেরকে বলা হলো- এগুলো বাঙালির ঐতিহ্যবাহী পোশাক।

মঞ্চে এরপর বাংলাদেশ দলকে উৎসব স্মারক, সার্টিফিকেট তুলে দেন পরিচালক। এরপর আর্মেনিয়ান ভাষার জনপ্রিয় একটি গানের দুটি লাইন দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শুরু করেন মীর লোকমান। এতে দর্শকদের মধ্যে তুমুল উল্লাস পরিলক্ষিত হয়।

এক পর্যায়ে তিনি বলেন, এই উৎসব আর্মেনিয়া-বাংলাদেশের সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এসেছি বাংলাদেশ থেকে। আর এখানেও রয়েছে আরেকটি বাংলাদেশ। সুতরাং আমাদের সম্পর্কের ক্ষেত্রটি অনেক গভীর এবং সেটি হলো আমরা বাংলাদেশি।

Reneta

বক্তব্য শেষে বাংলাদেশ দলের সদস্যরা লাল-সবুজের পতাকা হাতে তুলে নেয়। এরপর একে একে উৎসব আয়োজক কমিটির প্রতিনিধি, রাশিয়া, জার্মানসহ বিভিন্ন দেশের সদস্যরাও বাংলাদেশের জাতীয় পতাকা নিজেদের হাতে তুলে নেয়।

এভাবেই লাল-সবুজের পতাকা উড়িয়ে সমাপ্ত হলো আর্মেনিয়ার আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব-২০১৭।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্মেনিয়াবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT