চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়াটসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেটটা ছেড়েছিলেন আগেই। ওয়ানডে ও টি২০কে ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। অজি দলের সেই গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার শেন ওয়াটসন এবার ছেড়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট। টি২০ বিশ্বকাপের চলতি পথেই বৃহস্পতিবার ঘোষণাটা দেন তিনি। তবে এই টি২০ বিশ্বকাপের পরই আনুষ্ঠানিকভাবে অবসরে যাবেন ওয়াটসন। তবে ঘরোয়া ও আইপিএল সহ অন্যান্য টি২০ টুর্নামেন্ট খেলবেন এই অজি তারকা।

অবসর নেওয়ার বিষয়ে অজি অলরাউন্ডার বলেন, ‘ধর্মশালায় এক সুন্দর সকালে ঘুম থেকে উঠেই কী জানি হলো। তবে এটা মনে হলো এটাই সঠিক সময়। অস্ট্রেলিয়া স্কোয়াডে থাকাটা সব সময়ই উপভোগ করেছি। তবে সময়টা এখন ভিন্ন। যাদের সঙ্গে খেলে এ পর্যায়ে এসেছি তারা কেউই এখন দলে নেই। তাই মনে হয়েছে আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি।’

গত বছরের শেষ দিকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ওয়ানডেটা খেলা হচ্ছে না গত বছরের সেপ্টেম্বরের পর থেকে। ২০০২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ওয়াটসনের। ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম স্বর্ণযুগের সদস্য। যেখানে তিনি খেলেছেন গ্লেন ম্যাকগ্রা, রিকি পন্টিং, শেন ওয়ার্ন ও অ্যাডাম গিলক্রিস্ট পাশে।

১৪ বছরের ক্রিকেট  ক্যারিয়ারে ৩টি বিশ্বকাপে খেলেছেন ওয়াটসন। জিতেছেন দুটিতে (২০০৭ ও ২০১৫)। এছাড়া ২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ম্যাচ সেরা খেলোয়াড়ও তিনি।

বিদায় বেলায় নিজ ক্যারিয়ারের প্রথম অধিনায়ক স্টিভ ওয়াহকেও স্মরণ করেছেন ওয়াটসন। বলেন, স্টিভ ওয়াহকে অনেকই দেখেছেন, কিন্তু তার দলে খেলার ভাগ্য খুব কম খেলোয়াড়েরই হয়েছে। সে দিক থেকে আমি খুবই ভাগ্যবান।

অস্ট্রেলিয়ার হয়ে ৫৯টি টেস্ট খেলে ৩৫ দশমিক ১৯ গড়ে রান করেছেন ৩ হাজার ৭৩১। সেঞ্চুরি চারটি, সর্বোচ্চ স্কোর ১৭৬ রান। বল হাতে উইকেট পেয়েছেন ৭৫টি।

Reneta

১৯০ ওয়ানডেতে ৪০’র বেশি গড়ে রান করেছেন ৫ হাজার ৭৫৭। এখানে শতরান ৯টি। ওয়ানডেতে উইকেট পেয়েছেন  ১৬৮টি।

ক্যারিয়ারের এখনো পর্যন্ত ৫৬ টি২০ ম্যাচে ২৮ গড়ে রান করেছেন ১ হাজার ৪০০। সেঞ্চুরি করেছেন একটি। টি২০তেও ৪৬টি উইকেট পেয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটশেন ওয়াটসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্ট্রি ও ডেইরি খাতে বড় স্বস্তি, পশুখাদ্য ও যন্ত্রপাতিতে শূন্য শুল্ক সুবিধা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাদ্যযন্ত্র আমদানিতে শুল্ক প্রত্যাহার

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT