চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত স্বর্ণকিশোরী

সামসুদ্দোহা পান্নাসামসুদ্দোহা পান্না
৭:৫৪ অপরাহ্ণ ২৬, মে ২০১৬
বাংলাদেশ
A A

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আই টি ইউ এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে প্রশংসা পেয়েছে কিশোরী স্বাস্থ্য নিয়ে কাজ করা স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। ওই সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, স্বর্ণকিশোরীর অর্জনে তারা সকলে গর্বিত।

কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন মানসিক ও শারীরিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। দেশের ৪শ ৯০ টি উপজেলার কিশোরীদের নিয়ে কাজ করছে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক। ২০১৯ সালের মধ্যে ২ কোটি কিশোরীকে আইসিটি এবং মিডিয়ার মাধ্যমে এ নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা আছে উদ্যোক্তাদের।

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছে স্বর্ণকিশোরী। গত ২৩ থেকে ২৫ মে সুইজারল্যান্ডের জেনেভায় ডিজিটাল হেলথ ফর হেলদি লাইফ এন্ড ওয়েলবিইং ফর অল শিরোনামে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইটিইউ এর মন্ত্রী পর্যায়ের যে সম্মেলন হয়েছে সেখানেও সবার প্রশংসা পেয়েছে এর কার্যক্রম।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, চ্যানেল আইয়ের উদ্যোগে স্বর্ণকিশোরীদের কথা আমরা বলেছি যে কিভাবে বয়ঃসন্ধির মেয়েরা নিজেদের মধ্যে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে। এবং এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে তারা নারীর প্রজনন স্বাস্থ্য, নারীর বয়ঃসন্ধি, বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধান এবং কিভাবে মানসিক স্বাস্থ্য নারীদের উন্নত করা যায় সেই বিষয়গুলো নিয়েও কথা বলছে।

ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে চ্যানেল আইয়ে নিয়মিত প্রচার হয় স্বর্ণকিশোরী অনুষ্ঠান। প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা স্বর্ণকিশোরী তাদের জন্যও অনুকরণীয় বলে মত দিয়েছেন।

তারানা হালিম আরো বলেন, প্রকল্পটি চ্যানেল আইয়ের বলার পরে তারা সবাই অসম্ভব করতালিতে মুখরিত হলেন এবং বললেন যে, আমরা আসলে বিভিন্ন সেবা প্রদান করে থাকি বিভিন্ন বয়সের জন্য কিন্তু বয়ঃসন্ধিকে কেন্দ্র করে এমন একটি উদ্যোগ সম্ভবত এটাই প্রথম।

Reneta

স্বর্ণকিশোরী নেটওয়ার্কের পাশে থাকার কথা জানান জেনেভা সম্মেলনে অংশ নেয়া ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারানা হালিমস্বর্ণকিশোরী
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT