চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’

৯:৪৮ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

মুক্তিযুদ্ধ বিষয়ক ডিজিটাল পাবলিক লাইব্রেরি ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শহীদ জায়া শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে আর্কাইভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৭৫ সালের পরবর্তী সময়ে সামরিক শাসক জিয়াউর রহমানের ইতিহাস বিকৃতির যে ধারাবাহিকতা শুরু হয়েছিলো তা থেকে জাতি আজও সম্পূর্ণ মুক্ত নয়। জাতিকে মুক্তিযুদ্ধের চেতনাহীনতার এই অন্ধকার থেকে বের করে আনতে ‘মুক্তিযুদ্ধের ই-আর্কাইভ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মুক্তিযুদ্ধের চেতনায় ও আদর্শে উজ্জীবিত একদল তরুণ দীর্ঘ দশ বছরের ঐকান্তিক চেষ্টা ও পরিশ্রমে গড়ে তুলেছে এই আর্কাইভ। এই আর্কাইভে আছে প্রায় চার হাজার মুক্তিযুদ্ধের বই, মুক্তিযুদ্ধ সময়কালীন বিভিন্ন দলিল, মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের উল্লেখযোগ্য ঘটনার পেপারকাটিং, মুক্তিযোদ্ধাদের গেজেট, মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র, ভিডিও ফুটেজ ও প্রায় পাঁচ হাজার আলোকচিত্র। এই আর্কাইভ সবার জন্য উন্মুক্ত। বিনামূল্যে যে কেউ এই আর্কাইভ থেকে তথ্য সংগ্রহ করতে পারেন।

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভে ব্রাউজ করার ঠিকানা:http://www.liberationwarbangladesh.org

আর্কাইভের সভাপতি শান্তা আনোয়ার জানান, এই আর্কাইভ ২০০৭ সালে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ পাঠাগার ও গবেষণা কেন্দ্র’ নামে কাজ শুরু করে। ২০১৪ সালে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ পরীক্ষামূলকভাবে পাঠকদের জন্য সম্প্রচার শুরু করে। ২০১৬ সালে এটি ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্ট’ নামে নিবন্ধন করা হয়।

Reneta

পরিচালক সাব্বির হোসাইন জানান, এ আর্কাইভে ইতোমধ্যে ১০ লাখ পাঠক নিবন্ধিত হয়েছে। আর্কাইভে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য। এই ট্রাস্টের অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক শিক্ষা কার্যক্রম ‘মুক্তিযুদ্ধ পাঠশালা’, মুক্তিযোদ্ধাদের ভিডিও সাক্ষাতকার ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা ও প্রকাশনা কার্যক্রম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন চৌধুরী, সাংবাদিক ও লেখক মোস্তফা হোসেইন, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ. সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT