চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আনিস ভাই, আপনার তো ফিরে যোগাযোগ করার কথা ছিল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান, সাংবাদিক রেজোয়ান হক ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে স্মরণ করেছেন প্রয়াত মেয়র আনিসুল হককে।

‘আনিস ভাই,আপনার তো ফিরে যোগাযোগ করার কথা ছিল।’ ফেসবুক স্ট্যাটাসে আনিসুল হকের পাঠানো শেষ ক্ষুদে বার্তাটি পোস্ট দিয়ে রেজোয়ান হক লিখেছেন-

‘প্রথম পর্বে আনিস ভাইকে অতিথি করে আমাদের টিভিতে একটি নতুন অনুষ্ঠান শুরু করার সব প্রস্তুতি গত জুলাইতে শেষ করেছিলাম। তারও বেশ আগে এ পরিকল্পনা মাথায় এলে প্রথমেই তার সাথে পরামর্শ করি। শুধু এ জন্যে নয় যে এ অনুষ্ঠানে তাকে দরকার হবে,অন্য গুরুত্বপূর্ন কারণটি হলো তিনি একজন সফল টিভি উপস্থাপক। মেয়র নির্বাচনের আগে প্রধান প্রতিদ্বন্দ্বির মুখোমুখি করে তাকে নিয়ে শেষ যে অনুষ্ঠানটি করেছিলাম বা তারও আগে বেশ কয়েকটি টক শো-তে এসে নানা পরামর্শ দিয়ে অনুষ্ঠানের মান বাড়ানোর চেষ্টা করতেন তিনি। নতুন অনুষ্ঠানটির ব্যাপারে বেশ কয়েক দফা ফোনে আলোচনার পর ১৬ জুলাই গুলশানে উত্তর সিটি কর্পোরেশনের নতুন অফিসে তার সঙ্গে চূড়ান্ত কথা বলতে যাই। ওইদিন সকালে সেখানে তিন মন্ত্রীকে নিয়ে তিনি ঢাকার জলাবদ্ধতা নিয়ে সমন্বয় সভা করেন।

বিকেলে যখন তার রুমে ঢুকি তিনি তখন বাস চলাচলে শৃংখলা ফেরানোর পরিকল্পনা নিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। আমার সঙ্গেও কথা ফাইনাল হলো মাসের শেষদিকে একটা ডেট দেবেন। ২৭ তারিখে ফোনে বার্তা পেলাম-‘আমি কঠিন ভার্টিগো রোগে ভুগছি। ডাক্তার যতটা সম্ভব বিশ্রামে থাকতে বলেছেন। পরে ফোন করবো’। ২৯ তারিখে শেষ বার্তা-‘হঠাৎ করেই যুক্তরাজ্যে যাচ্ছি। ফিরে যোগাযোগ করবো’।বিকেলে আর্মি ষ্টেডিয়ামে জনারন্যে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছিল কফিনের কাছে গিয়ে জিজ্ঞেস করি-কি আনিস ভাই,আপনার তো ফিরে যোগাযোগ করার কথা ছিল? কিন্তু হাজারো মানুষের ভিড় ঠেলে সেটা করা সম্ভব হয়নি।’

ক্ষুদে বার্তা:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেয়র আনিসুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT