চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে হাজিরার আগে বার্সেলোনায় ফুর্তিতে নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নেইমারের চুক্তি নিয়ে যে বিতর্ক রয়েছে তার জটিলতা কাটাতে শুক্রবার বসছে স্প্যানিশ কোর্ট। ব্রাজিল তারকার সঙ্গে তার সাবেক ক্লাব বার্সেলোনারর চুক্তি নিয়েই জটিলতা তৈরি হয়েছে এবং মামলা চলছে দীর্ঘদিন ধরেই।

আদালতের মুখপাত্র জানিয়েছেন, নেইমারকে ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা দিতে হবে। নেইমারের আইনজীবী এই প্রসঙ্গে কিছু না জানালেও স্প্যানিশ মিডিয়ায় প্রথমে বৃহস্পতিবার তার বার্সেলোনায় যাওয়ার ভিডিও প্রকাশ করা হয়। যে শহরে ফেরাটা নেইমারের জন্য বাড়ি ফেরা। পরে নেইমারের ছবি দেখে সেটাই প্রমাণ হয়। হাজিরা দিতে এসে রীতিমতো চুটিয়ে মজা করছেন পিএসজি তারকা।

স্প্যানিশ মিডিয়ার আরও খবর, এই সুযোগে বার্সেলোনা পিএসজি থেকে নেইমারকে দলে ফিরিয়ে নেয়ার জন্যও কথা বলবে। আসছে গ্রীষ্মেই তাকে পুরনো ক্লাবে দেখা যেতে পারে।

শুক্রবার বার্সেলোনার শ্রম আদালতে দুই পক্ষই আধঘণ্টা করে সময় দেবে বিচারকের সামনে।

হাজিরার আগে ইনস্টাগ্রামে নেইমার যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যায় বার্সেলোনা মিডফিল্ডার ও ব্রাজিল জাতীয় দলে তার সতীর্থ আর্থারকে। সেই সঙ্গে আছেন এস্পানিয়লের সাবেক ফরোয়ার্ড লিও বাতিস্তাতাও যিনি এখন চীনের ওহান ঝালে খেলেন। এছাড়াও নেইমারের সঙ্গে ছিলেন গ্যাব্রিয়েল গুয়েবেলা ও আমানসিও।

বিতর্কের শুরু যখন বার্সেলোনা ছেড়ে ২০১৭তে পিএসজির সঙ্গে চুক্তি করেন নেইমার। বার্সেলোনার সঙ্গে চুক্তি সইয়ের এক বছরের কম সময়ের মধ্যেই তিনি পিএসজিতে চলে যান। যেখানে তার ২০২১ পর্যন্ত থাকার কথা।

Reneta

২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার চুক্তিতে তাকে ছাড়ে বার্সেলোনা। যা এখনো বিশ্ব ফুটবলের ইতিহাসে ট্রান্সফার রেকর্ড।

এরপর বার্সেলোনা নেইমারের বিরুদ্ধে চুক্তি ভাঙার ব্যাপারে আইনি পদক্ষেপ নেয় এবং তাকে ২৬ মিলিয়ন ইউরো দিতে নাকচ করে দেয়। যেটা তার চুক্তি নতুন করে করার ক্ষেত্রে দেয়ার কথা ছিল রিনিউ বোনাস হিসেবে।

এর বিরুদ্ধে ফিফার কাছে আবেদন জানান নেইমার। কিন্তু সেটা নেইমারের কোনো কাজে লাগেনি। এরপর আইনের দ্বারস্থ হন তিনিও।

এই বিতর্কিত চুক্তিটি ক্লাবের সঙ্গে নেইমারের হয়েছিল ২০১৬তে। যদিও পুরো বোনাস তিনি কখনো পাননি। সাময়িক একটা অর্থ তিনি পেয়েছিলেন। বাকিটা নতুন চুক্তির সঙ্গে দেয়ার কথা ছিল। কিন্তু তিনি এক বছরের মধ্যে পিএসজিতে চলে যাওয়ায় বার্সেলোনা তা দিয়ে নাকচ করে দেয়। বরং উল্টো আগে দেয়া বোনাসের মূ্ল্য নেইমারের কাছ থেকে ফেরৎ চাওয়া হয়।

৮.৫ মিলিয়ন ইউরো সঙ্গে সুদ মিলিয়ে মূল্য ফেরত চায় বার্সা। নেইমার পাল্টা মামলা করে তার বাকি পাওনা ২৬ মিলিয়ন ইউরো ফেরত চান। এই নিয়েই বার্সেলোনার শ্রম আদালতে শুনানি হচ্ছে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT