চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে খালেদা জিয়া, যুক্তিতর্ক চলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে আদালতে উপস্থিত হন তিনি।

আদালতে এ মামলায় যুক্তি উপস্থাপন করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য রয়েছে।

ওই রায়ে ২ বছরের অধিক সাজা হলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।

বকশিবাজারের বিশেষ এ আদালতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলার বিচার চলছিল। তবে সম্প্রতি ওই আদালতেই খালেদা জিয়ার আরও ১৪টি মামলার কার্যক্রম স্থানান্তর করা হয়েছে।

Reneta

স্থান সংকুলান ও নিরাপত্তাজনিত কারণেই এটি করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, একটি নিয়ন্ত্রিত পরিবেশে বিচার করতেই আদালত প্রাঙ্গণের বাইরে বকশিবাজারে মামলার এই স্থানান্তর।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া
আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

নাশকতা, দুর্নীতি, হত্যা, মানহানি ও রাষ্ট্রদ্রোহসহ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মোট মামলা আছে ৩৭টি। এর মধ্যে বিচারের শেষ পর্যায়ে আছে দুটি মামলা-জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা। যা চলছে বকশিবাজারের বিশেষ আদালতে।

চলতি মাসের শুরুতে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আরও ১৪টি মামলার কার্যক্রম বকশিবাজারের বিশেষ আদালতে স্থানান্তর করেছে। আগামী ৫ ফেব্রুয়ারি ওই আদালতে নাশকতার ৯টি মামলার শুনানি আছে, যদিও সবগুলো মামলা হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্নীতি মামলাবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুন ১৭, ২০২৬
ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

জুন ১৭, ২০২৬
বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

জুন ১৭, ২০২৬

আর্জেন্টিনার গ্রুপে অন্য ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীকে দেখতে সিলেট-মৌলভীবাজারের সড়কে জনতার ঢল

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT