চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত বললেন, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কী যন্ত্রণা

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:৫৫ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েল গেম বন্ধ চেয়ে করা রিটের শুনানি চলছিল। এসময় রিটের পক্ষের আইনজীবী মো: হুমায়ন কবির পল্লব আদালতকে বললেন: মাই লর্ড। যে তিনজন আইনজীবী এই রিট করেছেন তাদের একজন মনে করেন, এই গেম খেলে মারা যাওয়াদের লক্ষণের সাথে তার মেয়ের মৃত্যুর মিল রয়েছে।

তখন আদালত বলেন কোন আইনজীবী? এসময় আদালতে উপস্থিত আইনজীবী সুব্রত বর্ধন বলেন, মাই লর্ড আমি। আদালত বলেন, আপনার মেয়ে মারা গেছে? তার বয়স কত ছিল? কোন ক্লাসে পড়ত?

আইনজীবী সুব্রত বর্ধন তখন বলেন: আমার মেয়ে স্বর্ণা মারা গেছে। ওর বয়স ছিল ১৪। গত ৫ অক্টোবর ও মারা যায়। মাই লর্ড, আমার মেয়ে হলিক্রস স্কুলে অষ্টম শ্রেণিতে ফার্স্ট গার্ল ছিল।

এসময় আইনজীবী সুব্রত বর্ধন তার মেয়ের একটি ছবি আদালতের কাছে উপস্থাপন করলে বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী বলেন: যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কী যন্ত্রণা!



এরপর রিটের শুনানি শেষে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েল গেমসহ এ জাতীয় সকল অনলাইন গেমের ইন্টারনেট গেটওয়ে লিংক বন্ধের নির্দেশ দেন বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে ব্লু হোয়েল গেমসহ এ জাতীয় সকল অনলাইন গেম বন্ধের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লু হোয়েল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার থেকে পাঁচের অপেক্ষা

পরবর্তী

মোবাইল অপারেটরদের রাত্রিকালীন ইন্টারনেট অফার বন্ধের নির্দেশ

পরবর্তী

মোবাইল অপারেটরদের রাত্রিকালীন ইন্টারনেট অফার বন্ধের নির্দেশ

বিএনপি নেতাদের জিয়ার প্রশংসা নিয়ে আলোচনা, রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসির মুখে জিয়ার প্রশংসাকে ফাঁদ মনে করছে না বিএনপি

সর্বশেষ

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT