চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মোৎসর্গের স্বীকৃতি পেলেন পুলিশ-র‌্যাবের ১৩২ সদস্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

গুলশানের হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি দমনে আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ ৪ পুলিশসহ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ১৩২ পুলিশ ও র‌্যাব কর্মকর্তাকে পদক দেয়া হয়েছে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাজারবাগ পুলিশ লাইনে এ পদক তুলে দেন।

পুলিশ সদর দফতর জানায়, গত বছরের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারীতে জঙ্গি হামলায় ঢাকা মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন খান নিহত হন।

এছাড়া কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের দিন সকালে জঙ্গি হামলায় কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল জহিরুল ইসলাম ও কনস্টেবল আনসারুল হক নিহত হন। জঙ্গি দমনে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ এবং আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ এই ৪ জন পুলিশ সদস্যকে মরনোত্তর বিপিএম পদক দেয়া হয়।

এ বছর সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২৬ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৪১ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেয়া হয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২৪ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ৪১ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) দেয়া হয়।

Reneta

পদকপ্রাপ্তদের মধ্যে, অতিরিক্ত আইজিপি র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল মো. আনোয়ার লতিফ খানও রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশ সপ্তাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT