চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যার চেষ্টা করায় রোহিঙ্গা তরুণের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের অধিবাসী এক রোহিঙ্গা তরুণকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

গত ৩০ আগস্ট স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে কুয়ালালামপুরের আমপাং পার্ক এলআরটি স্টেশনে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক র‌্যালিতে ১৯ বছর বয়সী রেস্টুরেন্ট সহকারী আলী জোহার জামাল হাসিন হঠাৎই নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা করেন।

ওই র‌্যালিতে দু’হাজারেরও বেশি মানুষ ছিল। আগুন লাগানোর সময় কাছেই দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে আলী জোহারকে থামতে বলে। আলী চিৎকার করে বলছিলেন, তার জীবন অর্থহীন হয়ে গেছে। তার পুরো গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে। তখন আলীকে বুঝিয়ে শান্ত করে পুলিশ। তারপর তাকে গ্রেফতার করা হয়।

আত্মহত্যা চেষ্টায় তিন মাস ছাড়াও বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় ঢোকার অভিযোগে ম্যাজিস্ট্রেট আহমাদ সোলিহিন আব্‌দ ওয়াহিদ বুধবার আলীকে আরও তিন মাসের জেল খাটার সাজা দিয়েছেন।

আসামী আলী তার কাজের পেছনের কারণ হিসেবে বলেন, মিয়ানমারে উদ্ভূত পরিস্থিতিতে তিনি খুব বেশি হতাশ হয়ে পড়েছিলেন। তাই নিজের গায়ে আগুন লাগানোর মধ্য দিয়ে তিনি এই পরিস্থিতির প্রতিবাদ করতে চেয়েছিলেন।

‘আমি নিজেকে পুড়িয়ে দিতে চাই, আমার আর বেঁচে থাকার কোনো অর্থ নেই। মিয়ানমারে আমার পুরো পরিবারকে গুলি করে, বোমা ছুড়ে মেরে ফেলা হয়েছে,’ আদালতের কাঠগড়ায় এসব বলতে বলতে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন আলী।

Reneta

ভাই পালিয়ে বাংলাদেশে আসার সময় আলী জোহার মালয়েশিয়ায় পালান বলে জানান।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত প্রায় ৫শ’ মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালয়েশিয়ামিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

জুলাই ২১, ২০২৬

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

পারেদেসকে ‘লাল কার্ড’ দেখানোর খবর ঠিক নয়, হাতাহাতির ঘটনা তদন্ত করছে ফিফা

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT