চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যা প্রতিরোধে শর্টফিল্ম প্রদর্শনী ও কাউন্সেলিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

দিনকে দিন আত্মহত্যার প্রবণতা বাড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি। এই প্রবণতা প্রতিরোধ করতে শর্টফিল্ম প্রদর্শনী ও কাউন্সেলিংয়ের আয়োজন করেছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ইউ.ইউ.বি)।

আয়োজকরা বলছেন, এর মাধ্যমে সচেতনা বাড়িয়ে আত্মহত্যা কমানো সম্ভব। বুধবার (১১ সেপ্টেম্বর) গাবতলী, মিরপুরে অবস্থিত ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি শুরু হবে বেলা ১২ টায়।

সিনেমাদারের ব্যবস্থাপনায় দুটি শর্ট ফিল্ম ‘সুইসাইড নোট’ ও ‘সি ইউ’ প্রদর্শনীর পর আত্মহত্যা প্রতিরোধে বক্তব্য রাখবেন হাজেরা খাতুন (ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ফর এন্টি সুইসাইড প্রোগ্রাম)। অনুষ্ঠানে অংশ নেবেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

থাকবে প্রশ্ন-উত্তর পর্ব। আলোচনায় অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মকবুল আহমেদ খান, রেজিষ্টার এ.এফ.এম গোলাম হোসেন এবং অ্যাডমিশন ডাইরেক্টর সৈয়দ মাহবুব।

সিনেমাদারের কর্ণধার, নির্মাতা ও প্রযোজক খান জেহাদ বলেন, ইউরোপিয়ান ইউনিভার্সিটির আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার সাথে আমরা মূলত আত্মহত্যা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে এমন দুটি ছবি প্রদর্শনের ব্যবস্থা করেছি। এবার প্রথমবারের মতো তবে এরকম আয়োজন পর্যায়ক্রমে দেশের সমস্ত শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানেও নিয়মিতভাবে করে যাওয়া আমাদের লক্ষ্য।

এ প্রসঙ্গে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফারজানা আলম বলেন, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর শিক্ষার্থীর সংখ্যা ২২হাজারের বেশি। এই বড় সংখ্যক তরুণ প্রজন্মের উচ্চশিক্ষা দিচ্ছি আমরা। লক্ষ্য করেছি যে, যেসব শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয় এবং যারা ঝরে যায় তারা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে। যা আত্মহত্যায় প্ররোচোতি করতে পারে।

Reneta

আত্মহত্যা একদিনে বা হঠাত ঘটে যাওয়ার মতো ব্যাপার নয়, এর আগে অনেকগুলো স্তর আছে। তরুণরা সেগুলো যাতে সহজভাবে মোকাবিলা করতে মানসিকভাবে প্রস্তুত থাকে তাই ই.ইউ.বির এই আয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাশর্টফিল্মশিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT