চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আতঙ্ক’ থাকলেও শ্রীলঙ্কা সফরে যাবে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দুটি টেস্ট খেলতে আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ইংল্যান্ড দলের। সফরের আগে ইংলিশদের মনে জেঁকে বসেছে করোনা ভাইরাস আতঙ্ক। ভয় থাকলেও সিরিজটি হবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড, ইসিবি।

মানবঘাতী করোনা ভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত মারা গেছে ২৭০০’র বেশি মানুষ। শ্রীলঙ্কাতেও মিলেছে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান। সেখানে একজন ব্যক্তির দেহে পাওয়া গেছে আলামত।

খবরটা দ্রুত পৌঁছে গেছে ইংল্যান্ডেও। তাই পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখলেও সিরিজটি হবে বলেই বিবৃতিতে জানিয়েছে ইসিবি, ‘আমাদের চিকিৎসকদের পরামর্শ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শ্রীলঙ্কায় এই মুহূর্তে ভাইরাস ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই।’

‘এই মুহূর্তে শ্রীলঙ্কায় মাত্র একজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যা ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যার চেয়ে অনেক কম। সুতরাং, আমরা একে উচ্চ-ঝুঁকি বলে মনে করছি না। ’

ইংল্যান্ডকে এমন পরিস্থিতিতে সাহস যোগাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দলটি এখন শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত। সবকিছু মিলিয়ে সেখানে খেলতে যাওয়ার ব্যাপারে তেমন ঝুঁকি দেখছে না ইসিবি। যাওয়ার সময় প্রয়োজনমতো ব্যবস্থাও নেয়া হবে বলে জানিয়েছে বোর্ডটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লিকাণ্ডে আম আদমির কেউ জড়িত থাকলে দ্বিগুণ শাস্তি: কেজরিওয়াল

পরবর্তী

করোনা ভাইরাস সচেতনতায় আইইউবি’ত সেমিনার

পরবর্তী

করোনা ভাইরাস সচেতনতায় আইইউবি’ত সেমিনার

‘যন্ত্রণা’ মনে হলে কোহলিদের আইপিএল খেলতে নিষেধ কপিলের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT