বিশ্বব্যাপি করোনা ভাইরাসের প্রতিরোধ ও সচেতনতায় চলছে নানান কার্যক্রম। তারকা অভিনেতা, নির্মাতা থেকে শুরু করে সংগীতশিল্পী সবাই সাধারণ মানুুষকে সচেতনতায় উৎসাহিত করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার তেমন উদ্যোগে যুক্ত হলেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান।
করোনার প্রতিরোধে ‘৯৯ গান’ নামক একটি অ্যালবাম অনলাইনে প্রকাশ করেছেন এ আর রহমান। যেখানে প্রায় ১৪টি গান রয়েছে।
এ বিষয়ে একটি টুইটে এ আর রহমান জানান, মূলত কঠিন এই সময়ে জনগণকে করোনায় আতঙ্কিত না হয়ে উৎসাহিত করতেই আমার এ প্রচেষ্টা। ১৪টি গান রয়েছে অ্যালবামটিতে। যেহেতু সবাই এখন হোম কোয়ারেন্টাইনে, সুতরাং গানগুলো শুনবেন।








