চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটক ‘জঙ্গি পরিবারে’র কর্তা ব্যাংকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর মিরপুরের রূপনগরে আটক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের ৫ সদস্যের মধ্যে আহাম্মদ আলী সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার। প্রায় দশ বছর ধরে রূপনগরে বসবাস করা এই কর্মকর্তার পরিবার ছিল সমাজ থেকে বিচ্ছিন্ন।

শনিবার রাতে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার অভিযানের শুরুতে পুলিশের উপস্থিতি টের পেয়ে এই সংঘবদ্ধ জঙ্গি পরিবার ঘরের ভেতরে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এটিইউ সদস্যরা স্থানীয়দের উপস্থিতি ও সহযোগিতায় দরজা ভেঙে বাসায় প্রবেশ করতে গেলে আলী আহাম্মদ ও তার পরিবার দেশীয় অস্ত্রসহ পুলিশের উপর হামলা চালায়।

‘‘এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়। আহতরা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে ও আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি করলে ঘটনাস্থলে আনসার আল ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জাকারিয়া (২৪) গুলিবিদ্ধ হয়।  তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’’

মাহিদুজ্জামান বলেন, ‘রূপনগরের এই বাসায় নিয়মিত বৈঠক ও সন্দেহজনক লোকের আনাগোনা ছিল।এমনকি নিজেদের গোপনয়ীতা রক্ষায় তারা দূর থেকে বাজার সদাই করত। আটক আহাম্মদ আলী সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত।’

‘‘আনসার আল ইসলামের এই ঘাঁটিতে যারা নিয়মিত আসা যাওয়া করত, তাদের বিষয়ে আমাদের অভিযান চলমান আছে। রূপনগরের এই জঙ্গি আস্তানা থেকে এটিইউ এখন পর্যন্ত বেশ কিছুসংখ্যক দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ, চূর্ণ এবং তরল রাসায়নিক পদার্থ, বোমা তৈরির হার্ডওয়্যার সরঞ্জামাদি, বিপুল পরিমাণ জিহাদি বই-পুস্তিকা, মোবাইল, ল্যাপটপ ও হার্ডডিস্ক উদ্ধার কর হয়।’’

Reneta

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে টেররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল গোপন সংবাদের পাশাপাশি নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি বাসা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ত একই পরিবারের দুজন নারীসহ পাঁচজনকে আটক করে।

আটকরা হলেন – আহাম্মদ আলী (৫৭), তার স্ত্রী সালমা আহাম্মদ (৫০), পুত্র আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া (২৪), আবু সালেহ মোহাম্মদ কিবরিয়া (২২) ও কন্যা আসমা ফেরদৌসী রিফা (২৬)।

এটিইউ সদস্যরা বাসাটি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে। আটক জঙ্গি সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার মাহিদুজ্জামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এন্টি টেররিজম ইউনিট
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা আর প্রথম সারির দল নই: জার্মান কোচ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

জুন ৩০, ২০২৬

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি

জুন ৩০, ২০২৬

জাপানের খেলোয়াড়কে ‘অসম্মান’ করেছেন ব্রাজিলের কুনহা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT