চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ২৮, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়ে ক্রিকেট দল নিয়মিত বাংলাদেশ সফরে এলেও টিম টাইগার্স প্রিয় প্রতিপক্ষের ডেরায় খেলতে যাচ্ছে আট বছর পর। একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে মঙ্গলবার ভোরে দেশ ছাড়বে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে খবর, কাতার এয়ারওয়েজের ভোর ৪টা ২৫ মিনিটের ফ্লাইটে জিম্বাবুয়ের পথে রওনা হবেন তামিম-মুশফিকরা। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসান সেখান থেকেই দলের সঙ্গে যুক্ত হবেন।

আচমকা মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট দলে ডাক পাওয়ায় অভিজ্ঞ সতীর্থকে পাচ্ছেন সাকিব-তামিম-মুশফিকরা। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ দলে ক্রিকেটার সংখ্যা ৩১ জন।

৭ জুলাই টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এই সিরিজ দিয়েই টেস্ট দলে ফিরছেন অলরাউন্ডার সাকিব। প্রথমবারের মতো টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। আর কয়েক সিরিজ পর দলে জায়গা পেয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এদিকে ক্রিকেটে তিন ফরম্যাটেই ফিরেছেন নুরুল হাসান সোহান। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে দারুণ ব্যাটিং করেছেন এ উইকেটরক্ষক।

টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শুরুর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই থেকে। সিরিজের পরবর্তী দুই ম্যাচ ১৮ ও ২০ জুলাই। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ২৩ জুলাই। দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৫ ও ২৭ তারিখে।

সিরিজের সবকটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

Reneta

বাংলাদেশের মাটিতে দুর্বল প্রতিপক্ষের নাম জিম্বাবুয়ে। তবে নিজেদের মাটিতে অতটা দুর্বল নয় তারা। শক্তিশালী দলের তকমাই তাদের গায়ে।

জিম্বাবুয়ে সফরে খুব বেশি সাফল্য নেই বাংলাদেশের। এগিয়ে আছে স্বাগতিকরাই। এ পর্যন্ত সাতটি টেস্ট খেলে একটিতে জয় ও একটিতে ড্র। বাকি পাঁচ ম্যাচেই হার সফরকারীদের।

বাংলাদেশের প্রিয় সংস্করণ ওয়ানডেতে ২৮ ম্যাচে সেখানে বাংলাদেশের জয় ১৩টিতে। নিজেদের মাটিতে জিম্বাবুয়ে জিতেছে ১৫ ম্যাচ। আর টি-টুয়েন্টিতে মুখোমুখি দুবারের দেখায় একটি করে জয় দুদলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT