চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট দিন পর খুলল রাঙামাটি-চট্টগ্রাম সড়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ২১, জুন ২০১৭
জনপদ, রাঙ্গামাটি
A A
পাহাড় ধস

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ৮ দিন বন্ধ থাকার পর বুধবার দুপুর থেকে রাঙামাটি চট্টগ্রাম সড়ক হালকা যানবাহন জন্য খুলে দেয়া হয়েছে। রাঙামাটির সাপছড়ি শালবনে নতুন সংযোগকৃত সড়ক হালকা যান চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া হয় এদিন।

সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী ও সড়ক বিভাগের সদস্যরা অতিদ্রুত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিশ্চিহ্ন হয়ে যাওয়া রাস্তা পুনরায় চলাচলের উপযোগী করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা প্রশংসনীয়।

আট দিন বন্ধ থাকার পর যানবাহন চলাচল শুরু হওয়ায় মানুষের মনে ছিল উচ্ছ্বাস আর আনন্দ। অতিদ্রুত সড়ক যোগাযোগ পুনরায় স্থাপিত হওয়ায় তারা সেনাবাহিনী ও সড়ক বিভাগের কর্মীদের অভিনন্দন জানান।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক ও সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান দুপুরে রাঙামাটি সড়কের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, আগামী ১ মাসের মধ্যে এই সড়কে ভারী যান চলাচলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। সেনাবাহিনী ও সড়ক বিভাগ যৌথভাবে এই কাজ করবে।

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় জনবসতিপূর্ণ এলাকা, সড়ক মহাসড়ক ও বিস্তীর্ণ পাহাড়ী এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি পূরণে দীর্ঘদিন সময় লেগে যেতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

রাঙামাটি জেলা কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্যে সর্বশেষ জানা যায় রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় নিহত ১১৮, নিখোঁজ ২ জন। নিহতের মধ্যে ৫৭ জন বাঙ্গালি, ৬১ জন পাহাড়ী। এর মধ্যে পুরুষ ৪৭ জন, নারী ৩৪ ও শিশু ৩৬ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT