চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগে যাননি, কাল যাচ্ছেন বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শবনম বুবলী

শবনম বুবলী

‘রংবাজ’ ছবির শুটিংয়ে আগামীকাল বৃহস্পতিবার বিকাল থেকে অংশ নেবেন নায়িকা শবনম বুবলী। এর আগে সকালের ফ্লাইটে রাজশাহী যাচ্ছেন। সেখান থেকে সড়ক পথে পাবনা যাবেন তিনি।

‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি আজ বুধবার রাতে জানান, বুবলী পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লেগেছে। তাই শুটিংয়ের পুরো ইউনিট আগে আসলেও বুবলীর ব্যাপারে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। আর ছবির শুটিংয়ে বুবলীকে কাল বৃহস্পতিবার বিকাল থেকেই লাগবে।

রনি আরও জানান, গতকাল মঙ্গলবার থেকে পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিং শুরু হয়েছে।

এর আগে ‘রংবাজ’ ছবি, শাকিব খান, অপু বিশ্বাস আর বুবলীকে নিয়ে নানা ঘটনা ঘটে যায়। বেরিয়ে আসে অপু বিশ্বাস শাকিব খানের স্ত্রী, আব্রাহাম খান জয় তাদের ছেলে। এরপর গত শুক্রবার রাতে ছবির মহরত অনুষ্ঠানে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন বুবলী। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ায় পরদিন সকালে তাকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে হাসপাতাল থেকে দুই দিন তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়।

এদিকে ‘রংবাজ’ ছবিতে শাকিব খান নতুন লুক নিয়ে পর্দায় আসছেন। সাঁচকাটা হালকা দাড়ি সঙ্গে চুলে ও জুলফিতে নকশা। হাতে, গলায় আর কানে আঁকা হয়েছে ট্যাটু। আজ বুধবার দুপুরে ছবির পরিচালক শামীম আহমেদ রনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শাকিব খানের নতুন লুকের ছবিটি পোস্ট করেছেন। এরপর ছবিটি ভাইরাল হয়ে যায়।

বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘রংবাজ’ ছবিটি। প্রযোজনা করছে রূপরঙ ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

Reneta

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শবনম বুবলী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টির প্রভাব রাজধানীতে, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT