চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুয়েরো-ইকার্দিকে ফিরিয়ে কোপার প্রাথমিক দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ন ১৬, মে ২০১৯
অন্যান্য, ফুটবল, স্পোর্টস
A A

খবরটা একদিন আগেই এসেছে, ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করার পর এবার জাতীয় দলে ফিরছেন সার্জিও আগুয়েরো। হলও সেটাই, ম্যানচেস্টার সিটি তারকাকে ফিরিয়ে কোপা আমেরিকার জন্য প্রাথমিক দল দিয়েছে আর্জেন্টিনা।

আগুয়েরো ছাড়াও প্রাথমিক স্কোয়াডে আছেন লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি’মারিয়া, মাউরো ইকার্দি, পাওলো দিবালারা। দুই সপ্তাহ পর ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন-এএফএ।

গত রোববার টানা দ্বিতীয়বার ইপিএল শিরোপা জিতেছে আগুয়েরোর দল ম্যানচেস্টার সিটি। ব্রাইটনের বিপক্ষে শেষ ম্যাচেও গোল করেছেন আগুয়েরো। এই মৌসুমে লিগে ৩৩ ম্যাচে তার গোল সংখ্যা ২১। চতুর্থ সর্বোচ্চ গোল। সমান ২২টি করে গোল নিয়ে তার আগে আছেন মোহামেদ সালাহ, সাদিও মানে এবং অবামেয়াং।

রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন আগুয়েরো। ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় আর্জেন্টাইনরা।

ম্যানসিটির শিরোপা জয়ে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আগুয়েরো, লিগ শিরোপার আগে তার দলের ইংলিশ লিগ কাপ জয়েও আছে ভূমিকা। দুই শিরোপা সঙ্গে আরও একটি ট্রফি ঘরে তোলার সুযোগ রয়েছে কুনের দলের। আগামী শনিবার এফএ কাপের ফাইনালে ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি।

১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত এবারের কোপা আমেরিকা আসর বসবে ব্রাজিলে। সাউথ আমেরিকার ১০টি দলের সঙ্গে এতে আমন্ত্রিত হিসেবে অংশ নেবে জাপান এবং ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার।

Reneta

বিশ্বকাপ ব্যর্থতার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান তৎকালীন কোচ হোর্হে সাম্পাওলি। তারপর থেকেই আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন স্কোলানি। কোপায় গ্রুপ ‘বি’তে আর্জেন্টিনা লড়বে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতারের সঙ্গে।

আর্জেন্টিনার ৩২ সদস্যের স্কোয়াড
গোলকিপার:
ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), এস্তেবান আন্দ্রাদা ( বোকা জুনিয়র্স), অগাস্টিন মার্চেসিন ( ক্লাব আমেরিকা/মেক্সিকো), হুয়ান মুসো (উদিনেস/ইটালি) ও জেরোনিমো রুল্লি (রিয়াল সোসিয়েদাদ/স্পেন)।

ডিফেন্ডার: রেনজো সারাভিয়া (রেসিং), গ্যাব্রিয়েল মের্কাদো (সেভিয়া/স্পেন), নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি/ইংল্যান্ড), জার্মান পেজেলা (ফিওরেন্টিনা/ইতালি), ওয়াল্টার কানিম্যান (গ্রেমিয়ো /ব্রাজিল), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স/নেদারল্যান্ডস), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন/পর্তুগাল), রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল/স্পেন) এবং হুয়ান হুয়ান ফয়থ (টটেনহ্যাম/ইংল্যান্ড)।

মিডফিল্ডার: লিওনাদ্রো পারাদেস (পিএসজি/ফ্রান্স), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস/স্পেন), ইজিকুয়েল পালাসিও (রিভার প্লেট), গুইডো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা/মেক্সিকো),রবের্তো পেরেইরা (ওয়াডফোর্ড), রদ্রিগো ডি পল (উদিনেস/ইতালি), মাতিয়াস জারাচো (রেসিং), অ্যাঙ্গেল ডি’মারিয়া (পিএসজি/ফ্রান্স), গঞ্জালো মার্টিনেজ (আটলান্টা ইউনাইটেড/যুক্তরাষ্ট্র), পাওলো দিবালা (জুভেন্টাস/ইতালি), ম্যাক্সিমিলিয়ানো মেজা (মন্টেরি/ মেক্সিকো), ইভান মার্কোনি (বোকা জুনিয়র্স)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা/স্পেন), সার্জিও আগুয়েরো (ম্যানসিটি/ইংল্যান্ড), লৌতারো মার্টিনেজ (ইন্টার/ইতালি), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ/স্পেন), ম্যাথিয়াস সুয়ারেজ (রিভার প্লেট) এবং মাউরো ইকার্দি (ইন্টার মিলান/ইতালি)।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুয়েরোআর্জেন্টিনা ফুটবলইকার্দিকোপা আমেরিকা-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

হলিউডের জনপ্রিয় সিরিজে দীপিকা?

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাটক জমিয়েও ইতালির হার, সুপার এইটে ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: ‘মূলহোতা’ গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন সরকার শপথ না নিতেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT