চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগস্টের শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করবো: আব্দুর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, সামনে আগস্ট মাস। যে মাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকের দরিয়ায় ভাসে। এই শোককে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় ও মানবকল্যাণের চেতনায় শক্তিতে রূপান্তরিত করবো।

বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি আয়োজিত ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা  সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আব্দুর রহমান বলেন, করোনার এ সময়ে সীমিত পরিসরে শোকের মাস পালন করা হবে। নিজেদেরকে আত্মমানবতার সেবায় নিয়োজিত রাখাই হবে শোকের মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন করে শপথ।

Banglabid

তিনি বলেন, করোনা মধ্যে নিজের জীবনকে তুচ্ছ ভেবে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় অনেক নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে। শেখ হাসিনা শুরু থেকেই তার বিচক্ষণ ও দক্ষ নেতৃত্ব দিয়ে দেশের মানুষের জীবন ও জীবিকা রক্ষা করে চলছেন।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও উপ-কমিটির নেতাদের কাজের প্রশংসা করে আব্দুর রহমান বলেন, করোনা দুর্যোগকালীন সময়েও দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের থেকে শুরু করে সব জায়গায় সাহায্য-সহযোগিতা মানবিক কর্মকাণ্ড পরিচালিত করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি সদস্যরা। শেখ হাসিনার নির্দেশে করোনার মধ্যে জীবন বাজি রেখে নেতাকর্মীরা মানুষের সেবায় নিয়োজিত আছেন।

Reneta

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এসএম কামালসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআব্দুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতির সুযোগ’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

আগস্ট ১২, ২০২৬
ককরোচ পার্টির নতুন কর্মসূচি

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ১২, ২০২৬

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT