চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকবর-হৃদয়দের সেমির স্বপ্ন দেখালেন বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে ৩ জানুয়ারি সাউথ আফ্রিকা রওনা হবে বাংলাদেশ দল। আগেভাগেই হয়ে গেল নাজমুল হাসান পাপনের সঙ্গে আকবর আলি-তৌহিদ হৃদয়দের আনুষ্ঠানিক ফটোসেশন। টাইগার ‍যুবাদের অনুপ্রাণিত করতে বিসিবি সভাপতি বলেছেন, বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে তোমাদের সঙ্গে আমিও থাকব মাঠে।

যুব বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরম্যান্স সেমিফাইনাল। সেটি ছিল দেশের মাটিতে। ২০১৬ বিশ্বকাপে মিরাজ-শান্তরা লড়েন সেমি পর্যন্ত। দেশের বাইরে সেরা সাফল্য নিউজিল্যান্ডে, ২০১৮ বিশ্বকাপে সাইফ-আফিফদের কোয়ার্টার ফাইনালে ওঠা। এবার সেটিকে ছাড়িয়ে যাক, সেটিই চান নাজমুল হাসান।

‘এর আগে আমরা যতগুলো দল পাঠিয়েছি, প্রস্তুতির বিচারে এরচেয়ে ভালো দল আগে পাঠাতে পারিনি। ওদের বিদেশে অনেক অভিজ্ঞতা আছে। ইংল্যান্ডে তাদের বিপক্ষে জিতেছে, নিউজিল্যান্ডে ৪-১এ জিতেছে। ওইসব কন্ডিশনে ওরা খেলেছে। এদিক দিয়ে যদি বলি, ওরা ভালো করছে।’

‘ওদের এটাই বলেছি আগে কী হয়েছে সেটা মানুষ মনে রাখে না। এখন কী হচ্ছে সেটাই বড় কথা। তারা কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ ভালো ক্রিকেট খেলছে। অনেক ভালো ফলাফলও পেয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমার দৃঢ় বিশ্বাস সাউথ আফ্রিকাতেও ওরা ভালো করবে। ওদের সেই ক্ষমতা আছে। কয়েকটা ছেলে তো অসাধারণ খেলা খেলছে এবং অনেকবেশি সম্ভাবনাময়। ওদের বলেছি, আজ পর্যন্ত আমি সাউথ আফ্রিকা যাইনি। এমনকি জাতীয় দলের জন্যও না। কিন্তু তোমরা সেমিফাইনালে উঠলে তোমাদের খেলা দেখতে যাবো।’

বিশ্ব আসরে বাংলাদেশের গ্রুপে আছে পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু হবে আকবর-তৌহিদদের।

বাংলাদেশ স্কোয়াড: আকবর আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরি, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যাসিনো খালেদের সহযোগী মোহাম্মদ উল্লাহ কারাগারে

পরবর্তী

এশিয়া একাদশে থাকছে না পাকিস্তানি ক্রিকেটার

পরবর্তী

এশিয়া একাদশে থাকছে না পাকিস্তানি ক্রিকেটার

ঢাকা পর্বের শুরুতেই ওয়াটসনকে পাচ্ছে রংপুর

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT