চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খরচের চেয়ে ২৫ কোটি টাকা আয় বেশি আওয়ামী লীগের

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১২:৫২ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৭
রাজনীতি
A A
awamileague logo

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তহবিলে বর্তমানে জমা থাকা অর্থের পরিমাণ ২৫ কোটি ১১ হাজার ৪৪১ টাকা। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া ২০১৬ সালের আয়-ব্যয়ের এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনে জমা দেয়া হিসাব অনুযায়ী গত বছরে (২০১৬ সাল) দলটির খরচের চেয়ে আয় বেশি হয়েছে এক কোটি ৮২ লাখ ৪৯ হাজার ২৯৮ টাকা। তবে গত তিন বছর ধরেই ধারাবাহিকভাবে কমছে দলের উদ্বৃত্ত। আগের বছরের তুলনায় এবারও এক কোটি ৯০ লাখ ২২ হাজার ১৭১ টাকা নিট আয় কমেছে আওয়ামী লীগের।

সোমবার সকাল সাড়ে ১০ টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড.আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায় আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে। সেখানেই প্রধান নির্বাচন কমিশনারের কাছে আয়-ব্যয়ের হিসেব জমা দেওয়া হয়।

আবদুর রাজ্জাকের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

জমা দেওয়া হিসাব অনুযায়ী: ২০১৬ সালে দলটির আয় হয়েছে চার কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। এ বছরে দলটির তহবিলে অতিরিক্ত রয়েছে এক কোটি ৮২ লাখ ৪৯ হাজার ২৯৯ টাকা।

আয়-ব্যয়ের হিসেব ইসির কাছে জমা দেওয়ার পর ড. আবদুর রাজ্জাক অর্থের উৎস সম্পর্কে কদের বলেন, ‘গত অর্থবছরে আওয়ামী লীগের দলটির আয় ছিল চার কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭টাকা। আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে সংগঠনের নেতা-কর্মীদের চাঁদা। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র বিক্রির অর্থ, শুভানুধ্যায়ীদের অনুদান।

Reneta

এর আগে ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালেও আওয়ামী লীগের আয় কমেছিল এক কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৩৬৩ টাকা।

২০১৫ সালে দলের আয় দেখানো হয় সাত কোটি ১১ লাখ ৫১ হাজার ৩৭৫ টাকা। আর ব্যয় দেখানো হয় তিন কোটি ৩৮ লাখ ৭৯ হাজার ৯০৬ টাকা। অর্থাৎ ওই বছর ব্যয়ের চেয়ে আয় বেশি ছিল তিন কোটি ৭২ লাখ ৭১ হাজার ৪৬৯ টাকা।

২০১৪ সালে আওয়ামী লীগের আয় ছিল নয় কোটি পাঁচ লাখ ৪৫ হাজার ৬৫৩ টাকা, আর ব্যয় ছিল তিন কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা। আর গত বছর দলটির তহবিলে উদ্বৃত্ত ছিল পাঁচ কোটি ৬১ লাখ চার হাজার ৮৩২ টাকা।

অর্থাৎ ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে আওয়ামী লীগের আয় কমে এক কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ২৭৮ টাকা। আর এই সময়ে আগের বছরের তুলনায় ব্যয় কমেছে পাঁচ লাখ ৬০ হাজার ৯১৫ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগতহবিল
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT