চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের একাদশ জাতীয় নির্বাচনী অভিযাত্রার সূচনা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৬:৪০ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A

৫ জানুয়ারি দেশের সাধারণ মানুষ যেখানে গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে সেখানে বিএনপি তাদের ‘আত্মহত্যা দিবস’ পালন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইসঙ্গে আওয়ামী লীগের একাদশ নির্বাচনী অভিযাত্রা সূচনার ঘোষণা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন: বিএনপি এখন নির্দলীয় সরকারের দাবিতে বিভিন্ন হুমকি দিচ্ছে। আমি বিএনপিকে বলবো, সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। সাধ্য থাকলে ঠেকাতে আসুন। গণতন্ত্র রক্ষায় দেশের সাধারণ জনগণ শেখ হাসিনার নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলবে।

শুক্রবার বিকেলে বনানী পূজামাঠে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: খালেদা জিয়া বলেছেন, পদ্মসেতু নাকি জোড়াতালি দিয়ে তৈরি করা হচ্ছে। পদ্মাসেতু এখন দৃশ্যমান। পিলারের ওপর স্প্যান বসানো হয়েছে। তিনি মনে হয় এটাকে জোড়া তালি বুঝিয়েছেন। তার বুদ্ধির দৌড় এ পর্যন্তই। আবার তিনি বলেছেন, সাবমেরিন নাকি ডুবে গেছে! তার হয়তো জানা নেই সাবমেরিন পানির নিচেই চলে। বিএনপি চেয়ারপার্সনের এসব বক্তব্যে তাদের দলীয় নেতৃত্বের গভীরতা ফুটে ওঠে।

বিএনপি নেতা মওদুদ আহমেদকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন: তাদের একজন নেতা আছেন, যিনি ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করেন। তিনি বহুরূপী। ঝড়-ঝঞ্ঝাট দেখলেই বিদেশে পালিয়ে যান। দীর্ঘ দিন থেকে একটি বাড়ি দখল করে রেখেছিলেন। কোর্ট যখন প্রমাণ চাইলো ভুয়া কাগজ-পত্র উপস্থাপন করলেন। তিনি নাকি আইনজীবী। আবার বিএনপি ক্ষমতায় আসলে হবেন আইন মন্ত্রী। আপনারাই বলুন এমন একজন যদি দেশের আইনমন্ত্রী তাহলে দেশের কী হবে?

একাদশ নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে মুক্তিযুদের চেতনাকে বিজয়ী করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন: আজ গণতন্ত্রের বিজয় দিবস, গণতন্ত্র রক্ষা দিবস, সংবিধান সুরক্ষা দিবস। আজকের দিনে আমাদের অঙ্গিকার হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে গণতন্ত্রকে সমুন্নত রাখা। গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপে প্রতিষ্ঠার মধ্য দিয়ে উন্নয়নের ধারাকে ধরে রাখতে হবে। এজন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT