চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ মনোনিত প্রার্থীই ১৪ দলের প্রার্থী: নাসিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে ১৪ দলও তাকে সমর্থন দেবে বলে জানিয়েছে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র মোহাম্মদ নাসিম। সোমবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যলয়ে ১৪ দলের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নাসিম।

তিনি বলেন: আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে ১৪ দল তার পক্ষেই মাঠে নামবে। ঐক্যবদ্ধ ভাবে তাকে বিজয়ী করার জন্য কাজ করবে।

বিএনপির সংলাপের আহ্বানের জবাবে ১৪ দলে অবস্থান জানতে চাইলে নাসিম বলেন: সংলাপের প্রশ্নই ওঠেনা। কিসের সংলাপ তাদের সঙ্গে? সংবিধানে নির্বাচনকালীন সরকারে অবস্থা পরিস্কার ভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া সরকারের চার বছর পূর্তির ভাষণে সব কিছু স্পষ্ট করেছেন।

বিএনপি চাইছে নির্বাচনের আগে পার্লামেন্ট যেনো ভেঙ্গে দেয়া হয়। এটা সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।

দাবি মেনে না নেওয়া হলে বিএনপি যদি আবারও জ্বালও পোড়াওয়ের পথ বেছে নেয় তাহলে সরকার কি করবে? এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন: জ্বালাও-পোড়াও মোকাবেলা করার অভিজ্ঞতা সরকারের আছে। ১৪ দলও ভালো করেই জানে কিভাবে এটা মোকাবেলা করতে হবে। তাই ভীত হওয়ার কোন কারণ নেই।

সংবাদ সম্মেলনে ১৪ দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেনসহ অন্যান্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ নাসিম
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT