চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ প্রার্থী ২৫৮ আসনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
আওয়ামী লীগ-ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ লড়বে ২৫৮টি আসনে। এ হিসেবে ১৪ দলীয় জোটের শরিকরা ভোটের জন্য পেয়েছে ৪২টি আসন।

তবে আওয়ামী লীগ আর ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের মিলিয়ে মোট ২৭২টি আসনে নৌকা মার্কায় ভোট হবে।

এদিকে মাত্র দু’টি আসনে জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীকে প্রার্থীরা অংশ নেবেন। অবশিষ্ট ২৬টি আসনে নৌকা প্রতীকে কোনো প্রার্থী থাকবে না। এ ২৬টি আসনে লাঙ্গল প্রতীকে লড়বেন মহাজোটের প্রার্থীরা।

Banglabid

প্রার্থিতা প্রত্যাহারের দিন রোববার চূড়ান্ত প্রার্থী ও জোটের প্রতীক ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এমনটিই জানিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত নির্বাচন কমিশন সচিবের কাছে দেয়া পত্রে প্রার্থীদের একটি তালিকা দিয়ে ‘নৌকা’ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য সুপারিশ করেন।

চিঠিতে বলা হয়েছে আওয়ামী লীগের ২৫৮ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৩ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ২ জন, বাংলাদেশ জাসদের ১ জন, বিকল্পধারা বাংলাদেশের ৩ জন মিলিয়ে মোট ২৭২ প্রার্থী নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর জাতীয় পার্টি-জেপির দুই প্রার্থী ভোট করবেন বাইসাইকেল প্রতীক নিয়ে।

Reneta

শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে মহাজোটের শরিক দলগুলোর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ঠাকুরগাঁও-৩ আসনে ইয়াসিন আলী, রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা, সাতক্ষীরা-১ আসনে অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, বরিশাল-৩ আসনে টিপু সুলতান ও ঢাকা-৮ আসনে রাশেদ খান মেননকে নৌকা মার্কা দেওয়ার জন্য বলা হয়েছে।

জাসদের প্রার্থী বগুড়া-৪ আসনে একেএম রেজাউল করিম তানসেন, কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, ফেনী-১ আসনে শিরীন আখতার; বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী লক্ষ্মীপুর-১ আসনে আনোয়ার হোসেন খান, চট্টগ্রাম-২ আসনে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী; বাংলাদেশ জাসদের প্রার্থী চট্টগ্রাম-৮ আসনে মইনউদ্দীন খান বাদল; বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মুন্সিগঞ্জ-১ আসনে মাহী বি চৌধুরী, মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন ও লক্ষীপুর-৪ আসনে আব্দুল মান্নানকে নৌকা প্রতীক দিতে বলা হয়েছে।

আর জাতীয় পার্টি-জেপি’র প্রার্থী পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জু ও কুড়িগ্রাম-৪ আসনে মো. রুহুল আমিনকে বাই সাইকেল প্রতীক দেওয়ার জন্য বলা হয়েছে পত্রে।

এদিকে নির্বাচন কমিশনকে জাতীয় পার্টি জানিয়েছে, তাদের দলের প্রার্থীরা ২৯টি আসনে এককভাবে লড়বে।

ইসিতে আওয়ামী লীগের চিঠি অনুযায়ী, ২৬টি আসনে জাতীয় পার্টির কোনো প্রতিদ্বন্দ্বী মহাজোট থেকে থাকবে না। যদিও জাতীয় পার্টি মোট ১৭৩টি আসনে প্রার্থী দিয়েছে। আর সবগুলো আসনেই দলটির প্রার্থীরা লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT