চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসল্যান্ডও খোঁচাচ্ছে ‘সেঞ্চুরিয়ান’ রশিদকে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে খুব খারাপ সময় যাচ্ছে আফগানিস্তানের। মঙ্গলবার ইংল্যান্ডের কাছে রেকর্ড ছক্কা হজম করে বিশাল ব্যবধানে হেরেছে তারা। দলের তারকা স্পিনার রশিদ খানের অবস্থা আরও করুণ! ম্যাচে একাই দিয়েছেন ৯ ওভারে ১১০ রান। যা বিশ্বকাপে তো বটেই, ওয়ানডে ইতিহাসেই ম্যাচে একজন স্পিনারের সর্বোচ্চ খরচ! সঙ্গে হজম করতে হয়েছে ১১ ছক্কা, অতীতে কোনো বোলারকেই এক ইনিংসে এতবার উড়িয়ে সীমানার ওপারে পড়তে হয়নি!

বোলিংয়ে রানের সেঞ্চুরি করায় চারিদিক থেকে ধেয়ে আসা সমালোচনা আর ট্রলের শিকার হচ্ছেন রশিদ। ওডিআই র‍্যাঙ্কিংয়ে তিনে থাকা বোলারকে ট্রল করতে ছাড়েনি আইসল্যান্ড ক্রিকেটও। ইউরোপের ছোট এক দ্বীপরাষ্ট্র, যারা ক্রিকেটটাই খেলে কিনা অনেকের কাছেই অজানা, তেমন এক দেশ থেকে ট্রল হওয়ায় সৃষ্টি হয়েছে হাস্যরসের।

নিজেদের টুইটার পাতায় আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘আমরা মাত্রই জানলাম যে, রশিদ খান আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরি করেছে! ওয়াও! মাত্র ৫৬ বলে ১১০! বিশ্বকাপে কোনো বোলারের সবচেয়ে বেশি রান। দারুণ ব্যাট করেছ যুবক!’

আইসল্যান্ডের এমন সমালোচনা অনেক আন্তর্জাতিক ক্রিকেটারই ভালো চোখে দেখেননি। পাল্টা টুইটে ধুয়ে দিয়েছেন আইসল্যান্ডকে। ইংলিশ ক্রিকেটার লুক রাইট লিখেছেন, ‘বাজে টুইট। মজা করার চেয়ে একটি সহযোগী দেশকে উপরে তুলে এনেছে এমন একজন ক্রিকেটারকে শ্রদ্ধা করতে শেখো।’

ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড লিখেছেন, ‘সে (রশিদ) একজন বিশ্বমানের বোলার। তাকে বল করতে দেখাও আনন্দের। খেলায় যেকারো খারাপ দিন আসতে পারে।’

ভারতের সাবেক ক্রিকেটার বিষেণ সিং বেদি লিখেছেন, ‘করুণ টুইট, একদম কঠিন জায়গায় আঘাত করেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে, আজকের আঘাতের পর রশিদ খান আবারও ঘুরে দাঁড়াবে। সবকিছুই খেলার অংশ। সবসময় শির উঁচুতে রাখো। সৃষ্টিকর্তাকে স্মরণে রেখো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯রশিদ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আগের চেয়ে বেড়েছে

জুন ১৮, ২০২৬

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

জুন ১৮, ২০২৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT