চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইরিশদের কাছে সিরিজ হারল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যান্ডি ম্যাকব্রিনে ও হ্যারে টেক্টরের অর্ধশতকে ভর করে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল অ্যায়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ জিতে নিয়েছে সফরকারীরা।

ইতিহাস গড়ে সিরিজ জয়ের লক্ষ্যে স্যাবাইনা পার্কে মাঠে নামে আইরিশরা। উইন্ডিজদের ২১২ রানে বেধে ফেলে দারুণ শুরু করে আইরিশরা। পরে ৩১ বল হাতে রেখে ২ উইকেটের জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় অ্যায়ারল্যান্ড।

উইন্ডিজ সাগর পাড়ি দিতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক পল স্টার্লি। ওপেনার শাই হোপ এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্ত ছিল আশা যাওয়ার মধ্যে। ইয়াংয়ের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ক্যারিয়ারের ২০তম ওয়ানডে ফিফটি তুলে ৫৩ রানে কাটা পরেন হোপ। এরপর জেসন হোল্ডার এসে হাল ধরার চেষ্টা করলেও রান আউটে কাটা পড়েন। মাঠ ছাড়ার আগে ৪৪ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার রসদ যুগিয়ে যান। বাকি ব্যাটম্যানরা তেমন কিছু না করতে পারায় কাইরেন পোলার্ডের দলকে থামতে হয় ২১২ রানে। ম্যাকব্রিনে তুলেছেন ৪ উইকেট। তিনটি নিয়েছেন ইয়াং।

উইন্ডিজ সাগর পাড়ি দিতে নেমে প্রথম বলেই উইলিয়াম পোটারফিল্ডকে হারাতে হয় আইরিশদের। এর পরপরই দায়িত্ব নেয় স্টার্লি ও ম্যাকব্রিনে। স্টার্লি ৪৪ রানে কাটা পড়লেও হ্যারে টেক্টরকে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখার কাজটা দারুণভাবে করেছেন ম্যাচের নায়ক ম্যাকব্রিনে। এই দু’জনের উইকেট পড়লে কিছুটা চাপে পরে আইরিশরা। তবে লক্ষ্য ছোট হওয়ায় ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি উইন্ডিজরা। ৩১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর ভিড়ায় অ্যায়ারল্যান্ড।

এর আগে প্রথম ম্যাচে উইন্ডিজদের ২৪ রানে জয়ের পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ৫ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজ জয়ের আগামবার্তা জানিয়ে রাখে আইরিশরা। শেষ ম্যাচে বাকি কাজটুকু দায়িত্ব নিয়ে একাই সামলেছেন ম্যাচের নায়ক ম্যাকব্রিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাইরন পোলার্ডম্যাকব্রিনেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT