চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে লিটন কীভাবে ঢাকায় এলো’

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৬:৩৪ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০১৫
অন্যান্য, আদালত
A A

শিশু সৌরভের দুই পায়ে গুলি করার মামলায় গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট। তবে তাকে ১৮ অক্টোবর বিচারিক আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়েছে। দুইপক্ষের আইনি যুক্তি উপস্থাপন পর্যবেক্ষণ করে আদালত জানতে চান, কিভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে মঞ্জুরুল ইসলাম লিটন ঢাকায় এলো?

এটর্নি জেনারেল বলেছেন, আসামীকে গ্রেফতারের প্রার্থনা ছিলো তাদের, তা না হওয়ায় হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। ২ অক্টোবর ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় ৮ বছর বয়সী শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ। শিশুটি এখন চিকিৎসাধীন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনার পরদিন সৌরভের বাবা সংসদ সদস্য লিটনকে আসামী করে মামলা করে। ১০ দিনেও তিনি গ্রেফতার না হওয়ার পর মামলায় তার পক্ষে আগাম জামিন আবেদন হলে হাইকোর্ট বেঞ্চের নির্দেশে দুপুর ১ টায় হাজির হন এমপি লিটন। তবে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী আগাম জামিন দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন হাইকোর্ট। আসামীপক্ষ আত্মসমর্পনের জন্য আদালতের নির্দেশনা চাইলে এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ।

হাইকোর্ট বেঞ্চের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী জানতে চান মামলা হওয়ার পরও আইন-শৃঙ্খলা বাহিনী কেনো আসামীকে ধরতে পারলো না। গুলি করার ঘটনাকে সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেন বিচারপতি ইনায়েতুর রহিম। ৫০ মিনিট শুনানির পরে আদেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশের পর রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষ নিজেদের অবস্থান ব্যাখ্যা করে।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ আদালতে আবেদনের শুনানি হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপির গুলিএমপির গুলিতে আহত শিশুগাইবান্ধার এমপি লিটনহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

কেপ ভার্দের বিপক্ষে এক ‘কঠিন’ ম্যাচ হবে আর্জেন্টিনার

জুলাই ৩, ২০২৬

৪ হাজার কোটি টাকার ইনজেকশন: বরাদ্দ বাড়ছে, তবু কেন সুস্থ হচ্ছে না স্বাস্থ্যখাত?

জুলাই ৩, ২০২৬

‘জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে থাকতে চাই’

জুলাই ৩, ২০২৬

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধিদল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT