চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন ভাঙায় ‘সেরা’ ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু খেলার পরিস্থিতি, রাজনৈতিক বৈরিতা, প্রতিপক্ষকে চাপে ফেলতে কথার যুদ্ধ কখনো কখনো যে মাত্রার ছাড়িয়ে যায়, সে মাত্রায় অনেক সময় নজর রাখতে ভুলে যান ক্রিকেটাররা! এই ভুলে যাওয়া তালিকায় সবার শীর্ষে ভারতীয়রা।

২৪ বছরে প্রায় সব ফরম্যাটে ৭৮টি গুরুতর অভিযোগ আনা হয়েছে ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধে। ম্যাচ প্রতি নিয়ম-বহির্ভূত আচরণের হার ০.০৭৬৫ শতাংশ। এর মধ্যে সবচেয়ে গুরুতর ২০০৮ সালের ‘মাঙ্কিগেট কেলেঙ্কারি’। স্পিনার হারভজন সিং অস্ট্রেলীয় অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে বানর ডেকে পড়েছিলেন রোষানলে। মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত।

মাঠে সবচেয়ে বিশৃঙ্খল দেশগুলোর তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে প্রত্যাশিতভাবেই আছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ৫৮টি এবং অস্ট্রেলিয়ার কাঁধে আছে ৫৩টি গুরুতর অভিযোগ। এই শীর্ষ তিন দেশ একে অপরের মুখোমুখি হলে খেলার বাইরের যুদ্ধ যেন পায় অন্য এক মাত্রা।

খেলোয়াড়দের আচরণের লাগাম টেনে ধরতে ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি ক্রিকেটীয় আচরবিধি প্রণয়ন করে। মাঠের শৃঙ্খলার দায়িত্ব দেয়া হয় ম্যাচ রেফারিদের হাতে। রেফারিরা চাইলে মৃদু তিরস্কার থেকে শুরু করে সর্বোচ্চ জরিমানা করতে পারেন।

১৯৯২ সাল থেকে ২০১৭ সাল। আচরণবিধির অনেক পরিমার্জন, নতুন নতুন নিয়ম কানুন হয়েছে কিন্তু খেলোয়াড়দের আচরণের কোন পরিবর্তন এসেছে? পরিসংখ্যান বলছে খেলোয়াড়দের আচরণ দিন দিন অবনতির দিকে যাচ্ছে!

Reneta

নিয়ম ভাঙার জন্য সবচেয়ে পরিচিত অধিনায়কদের একজন হলেন সৌরভ গাঙ্গুলি! আরেকজন ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। এই দুই অধিনায়ক একত্রে ১৯টি গুরুতর দণ্ডে দণ্ডিত, যেখানে সৌরভের দাঁয় ১০টিতে আর ইনজামামের ৯টি। ২০০৫ সালে এক বিলবোর্ডে এই দুই সাবেক অধিনায়কের মারমুখী ছবি জন্ম দিয়েছিল সমালোচনার। ফলশ্রুতিতে সৌরভকে পেতে হয়েছিল ৬ ম্যাচের নিষেধাজ্ঞা।

অন্যদিকে বিশৃঙ্খলাকারী দেশগুলোর তালিকার চারে আছে বাংলাদেশ! ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে সব রকম ক্রিকেটে ২৪টি গুরুতর অভিযোগ আছে বাংলাদেশের বিপক্ষে। ম্যাচপ্রতি টাইগারদের নিয়ম বহির্ভূত আচরণের হার ০.০৫১৫ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতীয় ক্রিকেট দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯০ বছরের বৃদ্ধাকে ২০ বছর অপেক্ষার নির্দেশ বোম্বে হাইকোর্টের

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ জামায়াত নেতা রবিউল বাশার

এপ্রিল ২৯, ২০২৬

ফেডারেশনের অনুমতি ছাড়াই ফুটবলে ফিরছে আফগানিস্তান

এপ্রিল ২৯, ২০২৬

‘আজ থেকেই নিজের জন্য জমানোর চেষ্টা করুন’

এপ্রিল ২৯, ২০২৬

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT