চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইকন’ তকমা বিভোর করে না সাব্বিরকে

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৬:৪৭ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

পঞ্চম বিপিএল মাঠে গড়াতে বাকি তিনমাস। তবে দল গোছাতেও শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কয়েকটি দলের আইকন খেলোয়াড়ের নামও প্রায় ঠিক। তবে গত আসরে রাজশাহী কিংসের আইকন সাব্বির রহমান এখনো জানেন না এবারও তিনি এই খেতাবের তালিকায় থাকছেন কিনা! সঙ্গে জানালেন, আইকন হওয়া না হওয়া নিয়ে আদতে কোন ভাবনাই নেই তার।

মালিকপক্ষের সঙ্গে দ্বন্দ্বে সাবেক দল বরিশাল বুলস ছেড়েছেন মুশফিকুর রহিম। শোনা যাচ্ছে, টাইগারদের টেস্ট কাপ্তানকে আইকন তালিকা থেকে দলে টানতে আগ্রহী রাজশাহী। এতে আইকন তালিকায় নাম থাকলে রাজশাহীর গত আসরের আইকন ক্রিকেটার সাব্বিরকে দল ছাড়তে হতে পারে। সেক্ষেত্রে নিজের দল নিয়ে এখনো পরিষ্কার তথ্য নেই সাব্বিরের কাছে।

ফিটনেস ক্যাম্পে ঘাম ঝরানোর পর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন সাব্বির। সেখানেই বিপিএলে আইকন ক্রিকেটার হওয়া না হওয়া নিয়ে নিজের ভাবনা জানালেন এই টাইগার তারকা, ‘এখনো জানি না। ওরকমভাবে ভাবিনি। বিপিএলের এখনও অনেক দেরি, তিন মাস আছে। আশা করি এরমধ্যেই দল পেয়ে যাব। আইকন হবে নাকি হবে না তা জানি না। ওসব বোর্ড ঠিক করবে।’

সাব্বিরের মতে একজন খেলোয়াড়ের জন্য আইকন বা বিপিএল বড় বিষয় না। ম্যাচ খেলাটা বড়, ‘আমি টি-টুয়েন্টিতে ভাল খেলি বলেই হয়তো বা বোর্ড আমাকে আইকন দিয়েছে। কিন্তু এরকম কিছু নয় যে আইকন হিসেবে ভাল খেলতেই হবে। আমি সাধারণ একজন ক্রিকেটার হিসেবেও তিন বছর বিপিএল খেলেছি। বিপিএলকে আমি ওভাবেই নেই।’

আইকন মানদণ্ডের বিচারের দায়িত্ব যেমন বোর্ডের ওপর ছেড়ে দিয়েছেন, সাব্বির তেমনি জানিয়ে দিলেন আইকন হয়ে মাঠে নামলে কোন চাপও অনুভব করেন না, ‘চাপের কিছু নেই। একটা টপ লেভেলের প্লেয়ার হচ্ছে আইকন। আমি যদি আইকন হিসেবে খেলি তাহলে ওই চাপটা হয়তো মাঠে নিতে পারব না, ব্যর্থও হতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাব্বির রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT